আজকেও মেট্রো পরিষেবা ব্যাহত, ২০ মিনিটের বেশি বন্ধ

ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
রাজধানীর উত্তরা এলাকায় মেট্রোরেলের বৈদ্যুতিক তারের (overhead cable) ওপর ঘুড়ি ও কাপড় পড়ার ঘটনায় সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। এই আকস্মিক বিঘ্নের কারণে ভোগান্তিতে পড়েছেন অনেক যাত্রী।
আজ (বুধবার) দুপুরে এই ঘটনা ঘটে। নিরাপত্তা জনিত কারণে প্রত্যেক স্টেশনের টিকিট পাঞ্চ মেশিন বন্ধ করে দেওয়া হয় এবং যাত্রীদের প্রবেশ স্থগিত রাখা হয়।
যাত্রীদের অভিযোগ, ২০ মিনিটেরও বেশি সময় ধরে পরিষেবা বন্ধ থাকায় স্টেশনে অপেক্ষারত যাত্রীদের ভিড় জমে যায় এবং দুর্ভোগ সৃষ্টি হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, তারে আটকে থাকা বস্তুগুলো সরানোর কাজ চলছে। নিরাপত্তা নিশ্চিত করে দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন