শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সেনা বিশেষজ্ঞদের চোখে ‘ধুরন্ধর’ চলচ্চিত্র

    সেনা বিশেষজ্ঞদের চোখে ‘ধুরন্ধর’ চলচ্চিত্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্পাই–অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা ‘ধুরন্ধর’-এর মুক্তি স্থগিত করতে ভারতের হাইকোর্টে দায়ের করা আবেদনের (পিটিশন) প্রেক্ষিতে রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছেন, সিনেমাটি জরুরি ভিত্তিতে পর্যালোচনার জন্য ভারতীয় সেনাবাহিনীর কাছে পাঠানো হবে।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৯ নভেম্বর হাইকোর্টে লিখিত আবেদন (পিটিশন) করে শহীদ মেজর মোহিত শর্মার পরিবার।

    পরিবারের দাবি, ২০০০ সালে পাকিস্তানে মেজর মোহিতের জীবন ও তার গুপ্তচর অভিযানের সঙ্গে হুবহু মিলে গেছে ‘ধুরন্ধর’ সিনেমা। এ সিনেমায় রণবীর সিংয়ের লুকও শহীদ মেজর মোহিত শর্মার সাথে মিল রয়েছে। তাদের বক্তব্য,
    একজন শহীদের জীবন কখনওই বাণিজ্যিক পণ্য হয়ে উঠতে পারে না। আর্থিক লাভের জন্য অনুমতি ও সম্মান ছাড়া তার জীবনকে নতুন করে তুলে ধরা যায় না।
     
    পারিবারিক অনুমতি ছাড়া মোহিত শর্মার জীবন নিয়ে সিনেমা করা আইনসম্মত নয়। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলে জাতীয় নিরাপত্তা লঙ্ঘিত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে পরিবারটি।
     
    পরিবারের এমন দাবিতে ও পিটিশনের প্রেক্ষিতে সোমবার (১ ডিসেম্বর) দিল্লি হাইকোর্ট নির্দেশ দেন, সিনেমাটি ভারতীয় সেনাবাহিনী পর্যালোচনা করবে। সেনাবাহিনীর সবুজ সংকেত পেলেই সিনেমাটির সেন্সর ছাড়পত্রের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সিনেমাটি এখনও সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি।
     
    এদিকে ‘ধুরন্ধর’ সিনেমার পরিচালক আদিত্য ধর দাবি করেছেন, সিনেমাটি নির্ভীক মেজর মোহিত শর্মার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত নয়। এমন সাহসী সৈনিকের ত্যাগ নিয়ে সিনেমা নির্মাণ করলে অবশ্যই পরিবারের অনুমতি নিয়েই তা নির্মাণ করবেন বলে জানান আদিত্য।
     
    প্রসঙ্গত, ‘ধুরন্ধর’ সিনেমায় এমন মানুষের গল্প তুলে ধরা হয়েছে যাদের কেউ চেনে না, ইতিহাসের পাতায় যাদের কাহিনি উল্লেখ নেই। আড়ালে থাকা সেসব নায়কদের নিয়ে নির্মিত সিনেমাটি চলতি বছরের ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন