শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • পারসা ইভানা-পলাশের রাজকীয় রোমান্স

    পারসা ইভানা-পলাশের রাজকীয় রোমান্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উচ্চতর অভিনয় শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাত্রার কারণে কিছুটা থেমে গেছে পারসা ইভানার অভিনয়ের গতি। তবে এর আগে তিনি জিয়াউল হক পলাশের সঙ্গে জুটি বেঁধে দর্শকের হৃদয়ে চিহ্ন রেখেছেন।

    ‘ব্যাচেলর পয়েন্ট’ ছাড়াও এ জুটি প্রশংসা তুলে নিয়েছেন ‘গুডবাজ’, ‘ব্যাডবাজ’, ‘বিদেশ’, ‘কিডনি’সহ বেশকিছু জনপ্রিয় নাটকের দৌলতে। 

    প্রায় ৮ মাস বিরতি শেষে পারসা ফের ফিরেছেন দেশে ও ক্যামেরায়। সঙ্গে যথারীতি পলাশ। তবে নাটকে নয়, এবার তাদের দেখা যাবে একটি বিজ্ঞাপনচিত্রে। একটি পানীয়র বিজ্ঞাপনে হাজির হচ্ছে এ জুটি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৯ নম্বর ফ্লোরে সেট ফেলে এর দৃশ্য ধারণ করা হয়েছে সম্প্রতি। আ¤্র্রপালির ইতিহাসনির্ভর গল্পকে ভিত্তি করে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রাকেশ বসু। প্রেম, রাজনীতি ও রাজসভাকেন্দ্রিক পুরনো সময়কে আধুনিক বিজ্ঞাপনে রূপ দিয়েছেন তিনি। যেখানে পলাশ-পারসা হাজির হচ্ছেন রাজকীয় আবহে।

    কাজটি প্রসঙ্গে পারসা ইভানা বলেন, এই বিজ্ঞাপন আমার কাছে অন্যরকম অভিজ্ঞতা। চরিত্র, সাজসজ্জা সবকিছুই নতুন। রাজকীয় আমেজে শূটিং করেছি। আশা করছি, বিজ্ঞাপনটি দর্শকের পছন্দ হবে। রাকেশ বসু জানান, চলতি মাসেই বিজ্ঞাপনচিত্রটি বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারে আসবে। পলাশ ও পারসাকে সর্বশেষ দেখা গেছে ‘শেষমেশ’ নাটকে। এটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন