শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সামান্থার বিয়ের পর নাগার রহস্যময় সততার বার্তা ভাইরাল

    সামান্থার বিয়ের পর নাগার রহস্যময় সততার বার্তা ভাইরাল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে নতুন জীবনে পা রেখেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তাদের বিয়ের খবর সামনে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সততা’ নিয়ে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন সামান্থার সাবেক স্বামী অভিনেতা নাগা চৈতন্য, যা ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা।

    ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাগা অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন ৪ ডিসেম্বর। আর সে ডিসেম্বরের প্রথম তারিখে দ্বিতীয় সম্পর্ক শুরু করেছে সামান্থা।

    ব্যক্তিজীবনে নাগার সঙ্গে বিচ্ছেদ হলে একেবারে ভেঙে পড়েন অভিনেত্রী। তিনি আরও ভেঙে পড়েন যখন নাগা শোভিতা বিয়ে করেন। একাধিক সংবাদমাধ্যমে নিজের সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে সামান্থাকে। তিনি এও বলেছেন, নতুন করে প্রেমে পড়ার সাহস তিনি হারিয়ে ফেলেছেন তাই মনের দরজা তিনি চিরতরে বন্ধ করে দিয়েছেন।
     
    তবে শেষ পর্যন্ত প্রাক্তনকে ভুলে নতুন করে জীবন শুরু করতে চলতি বছরের শেষ দিকে ডিসেম্বরের শুরুতেই অর্থাৎ ১ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন সামান্থা। আর এর পরপরই ইনস্টাগ্রামে সরব হয়ে ওঠেন নাগা। 
    লেখেন,

    • একজন অভিনেতা যদি সৃজনশীলতা ও সততার ভিত্তিতে সিদ্ধান্ত নেন এবং নিজের সেরাটা দিয়ে কাজ করেন। তবে মানুষ তার কাজের সঙ্গে একাত্ম অনুভব করে। তারা সেই শক্তিটা গ্রহণও করে, আবার ফিরিয়েও দেয়। এর সবচেয়ে বড় উদাহরণ ‘ধূতা’। এই সিনেমার দু’বছর পূর্ণ হলো।

     ব্যক্তিজীবনে সামাজিক মাধ্যমে মোটেও সরব নন নাগা। নিজের আইডিতে খুব একটা পোস্টও করেন না। তবে হঠাৎ নায়কের সততা নিয়ে এমন পোস্ট ভাবিয়ে তুলেছে ভক্তদের।
     
    এদিকে পরিচালকের প্রথম স্ত্রী শ্যামালি দে-ও ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় পোস্ট করেছেন। লিখেছেন,

    • মরিয়া মানুষ মরিয়া জিনিস করে, চারদিকে ভ্রু উঁচু করে।

     রাজ-সামান্থার বিয়ের পরপরই প্রাক্তনের এমন পোস্ট কীসের ইঙ্গিত দিচ্ছে এখন তারই দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছেন নেটিজেনরা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন