শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • হোটেল থেকে হিরো: বোমান ইরানির গল্প

    হোটেল থেকে হিরো: বোমান ইরানির গল্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের বহুমুখী প্রতিভাধর অভিনেতা বোমান ইরানি আজ (২ ডিসেম্বর) ৬৫ বছরে পদার্পণ করলেন। ‘জোশ’, ‘মুনা ভাই এমবিবিএস’, ‘থ্রি ইডিয়টস’ থেকে ‘ডন’—একের পর এক সিনেমায় অসাধারণ অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। তবে আজকের এই জনপ্রিয়তা সহজে আসেনি; জীবনের কঠিন সংগ্রাম পেরিয়ে বলিউডে নিজের অদম্য প্রতিভা ও জায়গা তৈরি করেছেন বোমান ইরানি।

    মঞ্চে নাট্যাভিনেতা হিসেবে অনেক বছর অভিনয় করলেও মূলধারার সিনেমায় তার অভিষেক হয় বেশ দেরিতে- ৪১ বছর বয়সে। শাহরুখ খান অভিনীত ‘জোশ’ (২০০০) সিনেমার মধ্য দিয়েই বড়পর্দায় যাত্রা শুরু বোমানের। প্রমাণ করে দেন-স্বপ্ন পূরণে বয়স কোনো বাধাই নয়।

    অভিনেতার শৈশব ছিল অন্যরকম। ছোটবেলাতেই সংসারের হাল ধরতে হয়েছিল তাকে। পরিবার সামলে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে রাখেন তিনি। আজকের সাফল্য সেই লড়াইয়েরই ফল।

    হাইস্কুল শেষে জীবিকার প্রয়োজনে মুম্বাইয়ের ‘তাজ মহল প্যালেস’ হোটেলে ওয়েটার ও ইন-রুম সার্ভিস অ্যাটেনডেন্ট হিসেবে কাজ করেন বোমান। অতিথিদের সেবা দেওয়ার সেই দুই বছরের অভিজ্ঞতা আজও তার স্মৃতিতে টাটকা।

    হোটেলের টিপ্‌সের টাকায় কেনা একটি ক্যামেরাই বদলে দেয় বোমানের জীবন। স্কুলস্তরের খেলার ছবি তুলে ২০-৩০ টাকায় বিক্রি করতেন। পরে পেশাদার ফটোগ্রাফিতেও নাম লেখান। ৩২ বছর বয়সে ‘বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ’র ছবি তোলেন; এমনকি বিশ্বকাপেও ছিলেন ‘অফিসিয়াল ফটোগ্রাফার’।

    মায়ের দুর্ঘটনার পর পরিবারের পাশে দাঁড়াতে চাকরি ছেড়ে দেন তিনি। গ্র্যান্ট রোডে বেকারি ও নিমকির দোকানে কাজ শুরু করেন বোমান। অজান্তেই সেখানে কেটে যায় ১৪ বছর। এই সময়েই বিয়ে ও সংসার- জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় তার।

    ঝড়ঝাপটা পার করে আজ তিনি বলিউডের প্রতিষ্ঠিত অভিনয়শিল্পী। ৮৮টিরও বেশি সিনেমায় অভিনয় করে পেয়েছেন দর্শক-সমালোচকের প্রশংসা আর বহু সম্মাননা। হোটেলের কর্মচারী থেকে জনপ্রিয় অভিনেতা বোমান ইরানির এই পথচলাই প্রমাণ করে, পরিশ্রম ও স্বপ্ন মানুষকে পৌঁছে দিতে পারে শিখরে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন