শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে
  • বিজিবির হাতে স্বর্ণের বারসহ আটক ১

    বিজিবির হাতে স্বর্ণের বারসহ আটক ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যশোরে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির টহলদলের হাতে ধরা পড়েছে এক স্বর্ণ পাচারকারী। তার কাছে পাওয়া গেছে ৬৯ লাখ টাকারও বেশি মূল্যমানের একটি স্বর্ণবার। আটক ব্যক্তির নাম ইমরান হোসেন। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সরকারপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

    বিজিবির দাবি সাতক্ষীরা হয়ে ভারত পাচারের জন্য ঢাকা থেকে স্বর্ণের বারটি এনেছিলেন ইমরান।

    বিজিবির ৪৯ ব্যাটালিয়নের কর্মকর্তারা জানান, গোপন একটি তথ্যের ভিত্তিতে সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার বাউলিয়া বাজার সংলগ্ন সড়কে তারা অভিযান চালায়। এ সময় ইমরান হোসেনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। পরে তার কোমরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৮৪.৩৮ গ্রাম ওজনের এক টুকরা স্বর্ণবার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬৯ লাখ ৩৯ হাজার টাকা।

    বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, জিজ্ঞাসাবাদে ইমরান স্বীকার করেছেন—ঢাকার মালিবাগ এলাকার একদল চোরাকারবারীর কাছ থেকে তিনি সোনাটি সংগ্রহ করেন এবং তা সাতক্ষীরা হয়ে সীমান্ত পথে ভারতে পাচার করার পরিকল্পনা ছিল। ঘটনার পর ইমরানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন