শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে
  • প্রেমে বাঁধা: গুলিবিদ্ধ গৃহবধূ ও যুবক

    প্রেমে বাঁধা: গুলিবিদ্ধ গৃহবধূ ও যুবক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার কালিগঞ্জে পরকীয়া প্রেমিক ইয়ার আলীর ছোড়া গুলিতে হালিমা খাতুন নামের এক গৃহবধূ এবং ইয়ার আলীর ছেলে হৃদয় তরফদার গুলিবিদ্ধ হয়েছেন। 

    সোমবার (১ ডিসেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সোতা গ্রামে পরকীয়া প্রেমিকা অপর্ণা মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ার আলীর পরকীয়া সম্পর্কে জড়িত থাকার কারণে স্ত্রী ও সন্তানকে অপর্ণা মন্ডলের বাড়িতে আসতে দেখার পর ক্ষুব্ধ হয়ে তিনি হালিমা খাতুনকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে হৃদয় তরফদারও গুলিবিদ্ধ হন।

    হালিমা খাতুনকে মাথায় গুলি লাগার কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরদিকে, হৃদয় তরফদার স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

    হালিমা খাতুন (৩৭) সোতা গ্রামের মোসলেম চৌকিদারের স্ত্রী। হৃদয় তরফদার (২১) শংকরপুর গ্রামের ইয়ার আলীর ছেলে ও একাধিক ডাকাতি মামলার আসামী বলে জানায় স্থানীয়রা।

    কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তিনি বলেন, “স্থানীয়রা ইতিমধ্যেই হালিমা খাতুনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে।” ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন