শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • অপুর ব্যক্তিজীবনের জন্য শাকিবের উপদেশ

    অপুর ব্যক্তিজীবনের জন্য শাকিবের উপদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস শিগগিরই তার নতুন রোমান্টিক-অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন। ডিসেম্বর মাসেই ক্যামেরা ওপেন হবে, যেখানে তার বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ। নতুন সিনেমাকে ঘিরে ব্যস্ততা ও উচ্ছ্বাসের মধ্যে সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন নায়িকা।

    আলোচনায় উঠে আসে তার নতুন সিনেমা, ক্যারিয়ার এবং সোশ্যাল মিডিয়ার আলোচিত নানা প্রসঙ্গ। তবে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস স্পষ্ট করে জানান, পেশাগত প্ল্যাটফর্মে তিনি ব্যক্তিগত বিষয় আলোচনা করতে চান না। অভিনেত্রী বলেন, আমি এমন কোনও কথা বলতে চাই না যা অযথা বিতর্ক তৈরি করবে বা আমাকে বারবার প্রশ্নবিদ্ধ করবে। মিডিয়ায় এমন টপিক তুলতে চাই না যা ঘুরে–ফিরে আমারই বিরুদ্ধে ব্যবহৃত হবে।

    সুন্দর চেহারার রহস্য কী এমন প্রশ্নে অপু বিশ্বাস হেসে বলেন, মানুষ নাকি ভালোবাসা পেলে সুন্দর হয়। আমি মনে করি, আমার দর্শক, ভক্ত এবং কাছের মানুষের ভালোবাসাই আমাকে সুন্দর করে রাখে। আলোচনার এক পর্যায়ে একজন সাংবাদিক তার ছেলে জয় ও শাকিব খানের সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে তিনি পাল্টা প্রশ্ন করেন, বাবা–ছেলের সম্পর্ক আসলে প্রশ্নের বিষয় হতে পারে? এরপর তিনি আরও স্পষ্ট করেন নিজের অবস্থান। জানান, ব্যক্তিগত জীবনকে পেশাগত ক্ষেত্রের সঙ্গে না মেশাতে তাকে পরামর্শ দিয়েছেন অভিনেতা শাকিব খানও।

    অপু বিশ্বাস বলেন, শাকিব খান নিজেও সবসময় পেশাগত জায়গাটাই সামনে আনেন। তিনি বলেছেন, ক্যামেরার সামনে গেলে আমি যেন শুধু অভিনেত্রী অপু বিশ্বাস থাকি নিজের কাজকে প্রাধান্য দিই, ব্যক্তিগত বিষয় নয়।

    প্রসঙ্গত, শাকিব খান ও অপু বিশ্বাস ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি। সিনেমার সেট থেকেই তাদের প্রেম এবং পরে বিয়ে। এই জুটি ২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন তারা, পরে ২০১৭ সালে অপু মাতৃত্বের খবর প্রকাশ করলে বিষয়টি সামনে আসে। প্রায় সময় দেখা যায় শাকিব ও অপুকে তাদের ছেলে জয়ের সঙ্গে দেখা যায়।   


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন