শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • শাড়ি পরার চ্যালেঞ্জ আসো মনুরা — পরীমণি

    শাড়ি পরার চ্যালেঞ্জ আসো মনুরা — পরীমণি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চটপটে স্বভাবের এবং স্পষ্টভাষী অভিনেত্রী হিসেবে পরিচিত পরীমণি। সমালোচকদের কথাকে গুরুত্ব না দিয়ে তিনি সবসময় নিজের পথেই এগিয়ে চলেন। মানুষকে সহজে ভালোবেসে গ্রহণ করতে পারেন তিনি। ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম গ্ল্যামার নায়িকা হিসেবে পরীমণি রিল লাইফ ও রিয়েল লাইফ—দুই ক্ষেত্রেই সমালোচনার মুখোমুখি হয়েছেন। তবু সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে একজন সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবে দর্শকের মনে নিজের জায়গা করে নিয়েছেন।

    বিভিন্ন অনুষ্ঠানে রুচিশীল শাড়ি এবং ঐতিহ্যবাহী সাজে নজর কেড়েছে পরীমণি। এবার সোশ্যাল মিডিয়ায় শাড়ি নিয়ে এক ভিন্নধর্মী চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ঝড় তুলেছেন। অনেকেই ধারণা করছেন দেশের ঐতিহ্যবাহী পোশাক শাড়ির প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতেই এমন উদ্যোগ অভিনেত্রীর।  

    ভক্ত ও অনুসারীদেরও এই চ্যালেঞ্জে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে পরি লিখেছেন, আজ থেকে আগামী ৩০ দিন শাড়ি পরার চ্যালেঞ্জ আসো মনুরা। 

    এরপর বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখেন, যে ফেল করবা সে সিলেট ঘুরতে নিয়ে যাবা।

    এই ঘোষণার পরপরই তার ভক্ত মহলে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনেকেই তার চ্যালেঞ্জ গ্রহণ করে মন্তব্য করেছেন। 

    ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি অভিনয়ের পাশাপাশি একজন সফল উদ্যোক্তা হিসেবেও পরিচিতি পেয়েছেন। নারী ও শিশুদের জন্য প্রতিষ্ঠিত করেছেন ফ্যাশন ব্র্যান্ড ‘বডি’। 

    এই উদ্যোগ শুধু ব্যবসার জন্য নয়, একজন মায়ের দায়বদ্ধতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। পরীমণি আরটিভিকে বলেন, আপনাদের ভালোবাসা আমাকে প্রতিনিয়ত সাহস দিচ্ছে নতুন কিছু করার। ‘বডি’ এখন শুধু ব্র্যান্ড নয়, এটা আমার সন্তানসম।

    শুধু ব্যবসায়িক লাভ নয়, গর্ভবতী মা ও নবজাতকের কল্যাণে কাজ করতেও প্রতিশ্রুতিবদ্ধ পরীমণি। তিনি জানিয়েছেন, প্রতি তিন মাস পরপর ‘বডি’র সেলের একটি নির্দিষ্ট অংশ বরাদ্দ রাখা হবে এসব পরিবারের জন্য। পাশাপাশি, মা ও শিশুদের প্রয়োজনীয় সেবা, সচেতনতা এবং সহায়তা কার্যক্রমও চালু করার পরিকল্পনা রয়েছে।

    প্রসঙ্গত, পরীমণি অভিনীত বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। পাশাপাশি ‘গোলাপ’ নামের নতুন আরও এক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেবেন নিরব হোসাইন। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন