শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • পাকিস্তানি মুফতির ঐশ্বরিয়াকে বিয়ের ঘোষণা

    পাকিস্তানি মুফতির ঐশ্বরিয়াকে বিয়ের ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিনেতা অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে। সৌন্দর্য ও ব্যক্তিত্বে মুগ্ধ না হওয়া মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, তবু কিছু নেটিজেন হয়তো ঈর্ষার কারণে এই বিচ্ছেদ কামনা করছেন। সামাজিক মাধ্যমে এই বিষয়টি নিয়ে আলোচনা থামার নামই নিচ্ছে না।

    অভিনেত্রী শুধু ভারতের মধ্যেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও এক অনন্য নাম। সাবেক বিশ্বসুন্দরী বলে কথা। এই প্রসঙ্গে এবার নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন পাকিস্তানের মুফতি আবদুল কাভি। তিনি প্রকাশ্যে ঐশ্বরিয়াকে বিয়ে করার আগ্রহের কথা জানিয়েছেন।

    সম্প্রতি একটি পডকাস্টে পাকিস্তানি মুফতি আবদুল কাভি বলেন, “আমি কখনোই চাই না তাদের বিচ্ছেদ হোক। তবে যদি এমন কিছু ঘটে থাকে, তাহলে আমি নিশ্চিত— ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন।”

    কীভাবে একজন অমুসলিম নারীকে বিয়ে করবেন— এমন প্রশ্নের জবাবে মুফতি জানান, তিনি ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করবেন এবং তার নাম পরিবর্তন করে ‘আয়েশা’ রাখবেন। এরপরই তাদের আনুষ্ঠানিক বিয়ে হবে। তিনি আরও বলেন, “ঐশ্বরিয়া রাই যখন আয়েশা রাই হয়ে আমার পাশে থাকবে, তখন সেটি দেখে সত্যিই ভালো লাগবে।”

    মুফতি আবদুল কাভি বলেন, তিনি ঐশ্বরিয়ার ব্যক্তিগত জীবন সম্পর্কেও নাকি অবগত। তাদের মধ্যে কোনো সমস্যা থাকলে তিনি তা সমাধান করবেন বলেও দাবি করেন। আর অভিষেক বচ্চনের সঙ্গে যদি বিচ্ছেদ হয়, তাহলে শুভকাজ দ্রুতই সেরে ফেলবেন বলে জানান তিনি।

    উল্লেখ্য, পাকিস্তানি মুফতি আবদুল কাভি মাঝেমধ্যেই এমন বিতর্কিত মন্তব্য করে আলোচনায় উঠে আসেন। এর আগেও তিনি অভিনেত্রী রাখি সাওয়ান্তকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। সে সময় তিনি দাবি করেছিলেন, রাখি সাওয়ান্ত তার উপদেশে ধর্ম ও নাম পরিবর্তন করে ‘ফাতিমা’ নাম গ্রহণ করেছিলেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন