শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • দীর্ঘ আড়াল ভেঙে সামনে এলো ডন

    দীর্ঘ আড়াল ভেঙে সামনে এলো ডন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলচ্চিত্রের খল-অভিনেতা ডন কিছুদিন ধরে আড়ালে ছিলেন। কারণ, চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে গত অক্টোবর রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে সালমানের সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে। সেই তালিকায় অন্যতম আসামি হিসেবে উঠে আসে অভিনেতা ডনের নামও।

    মামলা হওয়ার পর থেকেই ডনের সম্পর্কে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। যদিও তিনি জানিয়েছিলেন, বাসাতেই আছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি অনুপস্থিত ছিলেন। অবশেষে ডন ফের সক্রিয় হয়েছেন সামাজিক মাধ্যমে। ফেসবুকে ফিরে তিনি একটি গান পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন- “৫০ জন বন্ধু-বান্ধবীদের জন্য উৎসর্গ করলাম।” গানটি পোস্ট করার পরই তিনি বেশ প্রশংসা পেয়েছেন মন্তব্যের ঘরে।

    সালমান শাহ হত্যা মামলার এজাহারে উল্লেখ করা আসামিদের মধ্যে আছেন-সালমান শাহের স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খল-অভিনেতা ডনসহ মোট ১১ জন। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনের নামও রয়েছে।

    সালমান শাহ হত্যা মামলার পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সালমান শাহের মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এ মামলা চলবে বলে আদেশ দিয়েছেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন