শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • শুভ-ঐশী জুটি: ভিডিও ঘিরে নতুন গুঞ্জন

    শুভ-ঐশী জুটি: ভিডিও ঘিরে নতুন গুঞ্জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাঝে আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশীকে ঘিরে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে দুজনই স্পষ্ট জানিয়েছিলেন, তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। এরপর নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন তারা। হঠাৎ আবারও শিরোনামে ফিরে এসেছে এই জুটি।

    জানা গেছে, শুভ-ঐশী অভিনীত ‘নূর’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। মুক্তির আগে দুজন মিলে অংশ নেন একটি ফটোশুটে। রোমান্টিক আবহে তোলা সেই স্থিরচিত্র প্রকাশ্যে আসতেই নতুন করে আলোচনায় ফেরেন তারা। এর মধ্যেই ছড়িয়ে পড়ে তাদের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ক্লিপ।

    ভিডিওতে দেখা যায়-নদীর ধারে কাশবনের মাঝে ঐশীকে চুম্বন করছেন আরিফিন শুভ। অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটি মূলত ‘নূর’ ছবির একটি গানের অংশ। এখনো আনুষ্ঠানিকভাবে কোনো গান প্রকাশ পায়নি। এর আগেই অজ্ঞাত কেউ গানটির একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার জন্ম হয়।

    রায়হান রাফী পরিচালিত ‘নূর’ মুক্তি পাবে ওটিটিতে। তবে কোন প্ল্যাটফর্মে এবং কবে মুক্তি পাবে-সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

    এদিকে আরিফিন শুভ কাজ করছেন নতুন একটি সিনেমার শুটিংয়ে। পরিচালক সাইফ চন্দন ছবিটির নাম প্রকাশ না করলেও ঘনিষ্ঠ সূত্র বলছে-নাম হতে পারে ‘মালিক’ বা ‘শিকার’। এতে শুভর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে।

    শুভর অপেক্ষমাণ কাজের তালিকায় রয়েছে বলিউড সিরিজ ‘জাজ সিটি’ এবং অনম বিশ্বাস পরিচালিত ছবি ‘ঠিকানা বাংলাদেশ’।

    অন্যদিকে জান্নাতুল ঐশী সম্প্রতি শেষ করেছেন নতুন ছবি ‘সোলজার’র শুটিং। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন শাকিব খান। ছবিটি পরিচালনা করেছেন সাকিব ফাহাদ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন