শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে
  • জীবননগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

    জীবননগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাবের ২০২৫-২৭ সেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় জীবননগর প্রেস ক্লাবের আয়োজনে  রেস্টুরেন্ট থ্রি স্টারের কনফারেন্স রুমে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হোসেন কচি আনুষ্ঠানিকভাবে কমিটির সভাপতি এমআর বাবু ও সাধারণ সম্পাদক নুর আলমকে শপথ পাঠ করান।

    কমিটির অন্যান্য সদস্যদের চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মানিক আকবার শপথ বাক্য পাঠ করান।

    এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। 

    চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডিবিসি টিভির জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, দৈনিক চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাওলানা আজিজুর রহমানসহ জীবননগর প্রেসক্লাবের সদস্যবৃন্দরা।

    শপথপাঠ অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির আয়না স্বরুপ, দলেও লেজর ভিত্তিক সাংবাদিকতা পরিহার করে এ জাতির কল্যাণে সাংবাদিক সমাজ যদি নিরপেক্ষ ভাবে সংবাদ পরিবেশ করতে পারে তা হলে সমাজে অনেক অন্যায় জুলুম অবিচার থেকে রেহায় পাবে এ জাতি। 

    দেশ এবং জাতির কল্যাণে জীবননগর প্রসক্লাবের দ্বায়িত্ব প্রাপ্ত সকল সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন বলে বক্তারা আশা করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন