শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন রণদীপ হুডা

    বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন রণদীপ হুডা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফের বলিপাড়ায় খুশির খবর। মা-বাবা হিসেবে নতুন যাত্রা শুরু করতে চলেছেন রণদীপ হুডা ও লিন লাইশরম। ২৯ নভেম্বর, নিজের বিবাহবার্ষিকীর দিনেই সুখবর জানিয়েছেন অভিনেতা। ২০২৩ সালের নভেম্বর মাসে বলিউডের মণিপুরী কন্যার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন রণদীপ। এবার বিয়ের দ্বিতীয় জন্মদিনে দুই থেকে তিন হওয়ার খবর দিয়েছেন তিনি।

    লিন-রণদীপ বরাবরই ব্যক্তিগতজীবন লাইমলাইট থেকে দূরে রাখতে ভালোবাসেন। ফিল্মি প্রচার ব্যতীত তারকাদম্পতির ঝলক একসঙ্গে পাওয়া প্রায় ‘অমাবস্যার চাঁদে’র মতোই। দ্বিতীয় বিবাহবার্ষিকীও তাই নিভৃতেই কাটাচ্ছেন অ্যাডভেঞ্চারপ্রেমী দম্পতি।

    শনিবারের পোস্টেও দেখা গেল, জঙ্গলের মাঝে ক্যাম্পফায়ার উপভোগ করছেন লিন-রণদীপ। আর সেখান থেকেই সংসারে নতুন সদস্য আসার খবর দিলেন তারা। তারকাদম্পতির মন্তব্য, দুই বছরের ভালোবাসা, রোমাঞ্চ আর এবার… খুদে আসার পথে। আসন্ন ‘প্যারেন্টহুড’ নিয়ে যে রণদীপ হুডা এবং লিন লাইশরম দুজনেই উচ্ছ্বসিত, তা বলাই বাহুল্য।

    ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা ঘোষণা করেন রণদীপ ও  লিন। পরবর্তীতে ২০২৩ সালে ২৯শে নভেম্বর মণিপুরের ইম্ফলে মেতেই রীতিতে সাতপাকে বাঁধা পড়েন তারা। বলিউডে রণদীপের মতো জনপ্রিয়তা না থাকলেও লিন কাজ নির্বাচনের ক্ষেত্রে বেশ সচেতন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন