শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে
  • আনুলিয়া মাদ্রাসায় কমিটি অনিয়ম–নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন

    আনুলিয়া মাদ্রাসায় কমিটি অনিয়ম–নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার কমিটি বাতিল ও কোটি টাকার নিয়োগ প্রক্রিয়া বন্ধের দাবিতে আবারও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় মাদ্রাসার সামনে এলাকার সচেতন নাগরিক সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তব্য রাখেন নাছিমুর রহমান নাহিদ, রোকনুজ্জামান খোকন, সাইফুল্লাহ সরদার, নাজমুল হোসেন, আবু দাউদ সানা প্রমুখ। 

    বক্তারা বলেন, ২৯ নভেম্বর (শনিবার) সকাল ৯টায় মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও ১১টা পর্যন্ত কোনো কার্যক্রম দেখা যায়নি। মাদ্রাসা তালাবদ্ধ থাকায় গোপনে কোথাও অবৈধভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

    বক্তারা আরও অভিযোগ করেন, বর্তমান কমিটি একাধিকবার নিয়োগ কার্যক্রম পরিচালনা করেও ব্যর্থ হয়েছে। একই পরিবারের ৯ জনকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন করা হয় মাদ্রাসা বন্ধের দিন, গোপনে। ৮টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৭ জনই কমিটিভুক্ত পরিবারের সদস্য। তারা অভিযোগ করেন, বড় অংকের টাকার বিনিময়ে পূর্ব থেকে মনোনীত প্রার্থীদের নিয়োগ দিতে ষড়যন্ত্র করা হচ্ছে।

    মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদ্রাসার কমিটি বাতিল ও কোটি টাকার নিয়োগ বাণিজ্য বন্ধের দাবি জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন