শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বুবলীর মুখে শাকিব-বুবলীর বিয়ের অজানা গল্প

    বুবলীর মুখে শাকিব-বুবলীর বিয়ের অজানা গল্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন, তা চলচ্চিত্র হোক বা ব্যক্তিগত জীবন। সম্প্রতি রাজধানীর এক ফ্যাশন ইভেন্টে রাজকীয় বধূবেশে উপস্থিত হয়ে তিনি আবারও সকলকে চমকে দিয়েছেন। অনুষ্ঠানে কথা বলার সময় তিনি বিয়ের দিনের অজানা গল্প, ছেলে শেহজাদ খান বীর এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা বিষয়ও উন্মোচন করেন।

    সাংবাদিকদের প্রশ্নে নিজের বিয়ের দিনের অভিজ্ঞতা শেয়ার করেন বুবলী। বলেন, আমার বিয়ের সাজ খুব সাধারণ ছিল। মিডিয়ায় কাজ করার কারণে অনেক কিছু গোপন রাখতে হয়েছিল। অনুষ্ঠানটাও হয়েছিল ছোট পরিসরে, একদম ঘরোয়াভাবে। 

    বিয়েবাড়ির খাবার প্রসঙ্গে জানালেন আরেকটি অজানা তথ্য। সাধারণত রিচ ফুড এড়িয়ে চললেও বিয়েবাড়িতে কোনও ডায়েট মানেন না তিনি।বুবলীর কথায়, বিয়েবাড়িতে ঢুকেই চোখ খাবারের দিকে যায়। আর মজার ব্যাপার হলো আমার আর শাকিবের পছন্দ প্রায় এক। আমরা দুজনেই মাছ আর সবজি খুব পছন্দ করি।

    অন্যদিকে, ছেলে বীরের সঙ্গে তার সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ বলে জানান বুবলী। শাকিব খানও নাকি ছেলেকে বলেছেন, পছন্দের মেয়েকে সবার আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। এ নিয়ে বাবা–ছেলের হাসিঠাট্টা নাকি বুবলী বেশ উপভোগ করেন। ভবিষ্যতে ছেলের বউয়ের সঙ্গে কেমন সম্পর্ক চাই এমন প্রশ্নে বুবলী বলেন, আল্লাহ চাইলে আমি ছেলের বউয়ের বন্ধু হতে চাই। একসঙ্গে রান্না করব, আড্ডা দেব, ঘুরতেও যাব। শাশুড়ি–বউ নয়, যেন বন্ধু বান্ধবীর মতো সম্পর্ক হয়। 

    এদিকে শুটিং–প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা। হাতে আছে ‘শাপলা শালুক’, ‘ঢাকাইয়া দেবদাস’–এর মতো আলোচিত প্রকল্প। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’সহ আরও কয়েকটি সিনেমা। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন