শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সেতুর দাবিতে ভোলার সন্তান তৌসিফ মাহবুব সরব

    সেতুর দাবিতে ভোলার সন্তান তৌসিফ মাহবুব সরব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবি ক্রমেই তীব্র হচ্ছে। প্রায় ২০ লাখ মানুষের বিচ্ছিন্ন এই জেলা দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থলযোগ নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে। এই দাবিকে সমর্থন জানিয়েছেন ভোলার সন্তান, জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।

    শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড পেজে তিনি লিখেছেন,“ভোলা–বরিশাল সেতু চাই আন্দোলনের সঙ্গে ভোলার সন্তান হিসেবে আমি একাত্মতা প্রকাশ করছি।”

    পোস্টে তৌসিফ জানান, যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতায় ভোলা জেলার মানুষ বহুদিন ধরে নানা দুর্ভোগে ভুগছেন। উন্নত চিকিৎসা বা শিক্ষা—কোনো সুবিধাই সহজলভ্য নয়। এই অবস্থায় সেতুর দাবিতে আন্দোলনকারীদের দৃঢ়তা ও ত্যাগ তাঁর মন ছুঁয়ে গেছে।

    তিনি লেখেন,ভোলার দক্ষিণের চরফ্যাশন থেকে আন্দোলনকারীরা পায়ে হেঁটে বের হন। পথে তেঁতুলিয়া নদী পার হয়ে তারা পদ্মা সেতু পর্যন্ত পৌঁছান। সেতু পারাপারের অনুমতি না পেয়ে শীতের মধ্যে খরস্রোতা পদ্মা নদী সাঁতারে পাড়ি দেন, এতে দু’জন আহতও হন। এরপর তারা মোট ৩৫০ কিলোমিটার পায়ে হেঁটে ঢাকায় পৌঁছান এবং টানা ৮ দিন শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন।

    ভোলা–বরিশাল সেতুসহ মোট পাঁচ দফা দাবি উত্থাপন করে আন্দোলনকারীরা ইতোমধ্যে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন বলে জানান তৌসিফ। পাশাপাশি ভোলা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকায় মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি এবং শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন আয়োজন করা হয়েছে।

    শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজের পর শাহবাগে অনুষ্ঠিত গণসমাবেশে প্রায় ২০ হাজার মানুষ অংশ নেন। পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে দীর্ঘদিনের এই দাবিকে কেন্দ্র করে।

    তৌসিফ আরও লেখেন,ভোলা–বরিশাল সেতু শুধু দুই জেলার নয়, পুরো দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের স্বপ্ন বহন করে। তাই সরকারের প্রতি তাঁর অনুরোধ—যৌক্তিক এই দাবি যেন দ্রুত বিবেচনায় নেওয়া হয়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন