বিএনপি ক্ষমতায় এলে দেশ রক্ষা পাবে: মফিকুল হাসান তৃপ্তি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে
শুক্রবার বিকেলে বল্ডফিল্ড মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সম্পর্ক জোরদার ও ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধির লক্ষে এ বৈঠকের আয়োজন করা হয়।
পৌর বিএনপির সভাপতি মো. নজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য, ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
তিনি বক্তব্যে বলেন, “বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা দেশের রাষ্ট্র কাঠামো পুনর্গঠন ও জনগণের শাসন প্রতিষ্ঠার একটি যুগোপযোগী কর্মপরিকল্পনা। এই রূপরেখা বাস্তবায়নই বর্তমান সংকট থেকে দেশকে মুক্তি দিতে পারে। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে বাংলাদেশ বাঁচবে।”
তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে শার্শা উপজেলা হবে মাদকমুক্ত। শিক্ষিত বেকারদের বিনা টাকায় সরকারি চাকরি দেওয়া হবে। কৃষকদের দেওয়া হবে স্বল্পসুদে কৃষিঋণ। বয়স্ক ভাতা বৃদ্ধি ও শার্শাকে মডেল উপজেলায় রূপান্তরিত করা হবে।”বেনাপোল একটি হাসপাতাল।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মহাসিন কবির। সভা পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
এসময় বক্তব্য দেন পৌর বিএনপির সহসভাপতি শাহবুদ্দিন আহম্মেদ, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, ইমদাদুল হক ইমদাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মফিজুর রহমান সজন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, পুটখালী ইউনিয়ানের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, বিএনপির সভাপতি মফিজুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের হাজারো নেতা-কর্মী।