বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • সৌদিতে থাকা শর্ত পূরণকারী রোহিঙ্গাদের দ্রুত পাসপোর্ট দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

    সৌদিতে থাকা শর্ত পূরণকারী রোহিঙ্গাদের দ্রুত পাসপোর্ট দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবে অবস্থানরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট ইস্যু প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেছে সৌদি সরকার। এ বিষয়ে বাংলাদেশ সরকার জানিয়েছে, যাচাই-বাছাই শেষে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট প্রদান করা হয়েছে এবং প্রক্রিয়াটি আরও গতিশীল করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

    বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। বৈঠকটি সচিবালয়ে অনুষ্ঠিত হয়।

    রাষ্ট্রদূত পাসপোর্ট ইস্যুর গতি বাড়ানোর অনুরোধ জানালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই সাপেক্ষে দ্রুত পাসপোর্ট দেওয়া হচ্ছে এবং এই কার্যক্রম তদারকিতে বাংলাদেশ থেকে বিশেষ টিমও পাঠানো হয়েছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানান, পাসপোর্ট ইস্যু প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। যেসব মিয়ানমার নাগরিক বাংলাদেশি ডকুমেন্টস উপস্থাপন করতে পারবেন এবং শর্ত পূরণ করবেন, তাদের দ্রুত পাসপোর্ট দেওয়া হবে।

    এছাড়া সৌদি আরব থেকে একটি পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করে পুনরায় যাচাই-বাছাই করার নির্দেশনাও দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।

    বৈঠকে শুধু পাসপোর্ট ইস্যুই নয়, দুই দেশের আইনশৃঙ্খলা, নিরাপত্তা, জ্বালানি ও পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র হিসেবে উল্লেখ করে বলেন, বিনিয়োগ ও সহযোগিতার আরও অনেক সম্ভাবনা রয়েছে।

    বৈঠক শেষে সৌদি রাষ্ট্রদূত স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। জবাবে মন্ত্রী ধন্যবাদ জানিয়ে জানান, আগামী জুলাইয়ের প্রথমার্ধে তিনি সৌদি সফরে যেতে পারেন।

    সব মিলিয়ে রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদার হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন