নতুন প্রেমে মালাইকা

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। এবার তিনি ৩৩ বছর বয়সী ডায়মন্ড ব্যবসায়ী হার্শ মেহতার সঙ্গে প্রেমে জড়িত বলে গুঞ্জন ছড়িয়েছে। খবরটি প্রথম আলোচিত হয় ২৯ অক্টোবর, যখন তাদের মুম্বাইতে এনরিক ইগ্লেসিয়াসের কনসার্টে একসঙ্গে দেখা যায়।
অনুষ্ঠানের সময় তারা একে অপরের সঙ্গে আলাপ করেন এবং শেষে একসাথে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এ থেকেই নতুন সম্পর্কের গুঞ্জন শুরু হয়। মালাইকা অরোরা ৫০ বছর বয়সী, আর হার্শ মেহতার বয়স ৩৩। তাদের মধ্যে বয়সের ব্যবধান ১৭ বছর। এ বিষয়ে এখনও পর্যন্ত কেউ কোনো মন্তব্য করেননি।
গেল ২৬ নভেম্বর বিকেলেও মুম্বাই বিমানবন্দরে হার্শের সঙ্গে দেখা গিয়েছিল মালাইকাকে। যদিও তারা একসঙ্গে হাঁটছিলেন না, পাপারাজিরা একই টার্মিনাল থেকে একের পর এক বের হওয়ার ছবি তোলেন। মালাইকা প্রথমে গাড়িতে উঠেন। কিছু সময় পরে হার্শও একই গাড়িতে উঠেন। এই দৃশ্য দুজনের সম্পর্কে জল্পনা আরও বাড়িয়েছে।
আলোচনায় এসেছেন হার্শ মেহতা। কে তিনি? জানা গেছে তিনি ডায়মন্ড ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি তথ্য নেই ভারতের গণমাধ্যমে।
মালাইকা অরোরা ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন। পরে তারা আলাদা হন। এর আগে তিনি ১৯৯৮ থেকে ২০১৭ পর্যন্ত আরবাজ খানের সঙ্গে বিবাহিত ছিলেন। তাদের একটি ছেলে আছে, নাম আরহান খান।