শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • আলোচনায় কমেডিয়ান কপিল শর্মা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

    আলোচনায় কমেডিয়ান কপিল শর্মা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিখ্যাত ভারতীয় কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মা তার পেশাগত কাজের বাইরে একটি ব্যক্তিগত কারণে ফের আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে এসেছেন। গত জুলাই মাসে কানাডায় নিজের শখের বশে চালু করা 'ক্যাপস ক্যাফে'-তে পরপর তিনবার গুলির ঘটনা ঘটেছে।

    এই অপ্রত্যাশিত ও সহিংস ঘটনাগুলো ঘিরে কানাডা এবং আন্তর্জাতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। স্থানীয় পুলিশ এই হামলাগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত বলে সন্দেহ করছে এবং তদন্ত শুরু করেছে।

    কপিল শর্মা, যিনি সাধারণত তার কমেডি শো'র মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটান, তার ব্যক্তিগত উদ্যোগে এমন হামলার শিকার হওয়ায় ভক্ত ও অনুরাগীরা হতবাক। এই হামলার পেছনের উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। তবে এই ঘটনা প্রমাণ করে যে, সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন এবং ব্যবসায়িক উদ্যোগও মাঝে মাঝে অপরাধমূলক কর্মকাণ্ডের লক্ষ্যবস্তু হতে পারে।

    ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়,  জুলাই মাসের পর থেকে এ পর্যন্ত মোট তিনবার কপিলের এই ক্যাফে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে ভাগ্যক্রমে প্রতিবারই ক্যাফেটি বন্ধ ছিল।

    প্রতিটি হামলার পরই এর দায় স্বীকার করে নেয় আন্তর্জাতিক ডন গোল্ডি ব্রার এবং খালিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত হরজিৎ সিং লাড্ডি। স্বাভাবিকভাবেই আতঙ্কের ছায়া নেমে আসে কপিল শর্মার জীবনে।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে এই হামলা-কাণ্ড নিয়ে এক নতুন দিক তুলে ধরেন কপিল। তিনি জানান, এই ঘটনার কারণে তার ক্যাফের ব্যবসায়িক সাফল্য অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেয়েছে। কপিলের ভাষ্য, ‘আমার ক্যাফেতে গুলি চলার পর ব্যবসা দ্বিগুণ হয়েছে। যতক্ষণ সেটা হচ্ছে, ততক্ষণ আমার অসুবিধা নেই।’

    তিনি আরও জানান, হামলার ঘটনার পর কানাডার জাতীয় সংসদ পর্যন্ত তাকে এবং তার ক্যাফেতে গুলি-কাণ্ড নিয়ে আলোচনা হয়েছে। যদিও তিনি সে দেশের পুলিশের দায়িত্ব পালনের ধরন নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন, তবে নিজ দেশের মুম্বাই পুলিশের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন