শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • তোরসা ও খায়রুল বাসার অভিনয়ে নতুন সিনেমা

    তোরসা ও খায়রুল বাসার অভিনয়ে নতুন সিনেমা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯-এর বিজয়ী রাফা নানজীবা তোরসা বড় পর্দায় নাম লিখিয়েছেন ‘নির্জন স্বাক্ষর’ সিনেমার মাধ্যমে। বর্তমানে তিনি সিনেমাটির শুটিং শেষ করছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।

    এদিকে নতুন খবর দিলেন এই সুন্দরী। আরও একটি সিনেমায় তিনি যুক্ত হয়েছেন। ভিন্ন ধারার গল্পে নির্মিত এ চলচ্চিত্রের নাম ‘মাটি’। শামসের তারিফ সৈয়দের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটির শুটিং শুরু হয়েছে ২ নভেম্বর থেকে। আগামী ঈদুল আযহায় এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

    জানা গেছে, ঝিনাইদহ জেলার মহেশপুরের শস্যাঘাটা, মাঠপাড়া ও ইসামতি নদীর বিভিন্ন লোকেশনে চলছে সিনেমার দৃশ্যায়ন। আরও চার থেকে পাঁচ দিন শুটিং হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা শামসের তারিফ সৈয়দ।

    তিনি জাগো নিউজকে জানান, গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই ছবির গল্পে রয়েছে মানুষের স্বপ্ন, সংগ্রাম, মাটি ও নদীর সঙ্গে একাত্ম এক জীবনযাপনের বিশদ বর্ণনা।

    চরিত্রটি নিয়ে উচ্ছ্বসিত তোরসাও। তিনি বলেন, ‌‘ছবিটি নিয়ে আমি খুবই আনন্দিত। এর গল্প ও চরিত্রটি বেশ অসাধারণ। ফুল ও প্রেমের দারুণ এক আয়োজন থাকবে এখানে।’

    ২০১৯ সালের অক্টোবরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হওয়ার পর রাফা নানজীবা তোরসা ধীরে ধীরে মিডিয়ার বিভিন্ন মাধ্যমে কাজ শুরু করেন। অভিনয়ে তার প্রথম কাজ ছিল ঈদের টেলিছবি ‘স্বপ্ন তোমার জন্য’।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন