শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ম্যারাডোনার জীবনী নিয়ে বলিউডে তৈরি হচ্ছে সিরিজ

    ম্যারাডোনার জীবনী নিয়ে বলিউডে তৈরি হচ্ছে সিরিজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বকালের সেরা ফুটবল কিংবদন্তিদের একজন ডিয়েগো ম্যারাডোনাকে কেন্দ্র করে বলিউডে নির্মিত হচ্ছে একটি অ্যানিমেশন সিরিজ। গতকাল তাঁর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

    বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, অ্যানিমেশনে ম্যারাডোনার জীবনী তুলে আনছে ভারতের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান রিলায়েন্স অ্যানিমেশন। ইতিমধ্যেই চরিত্রটির জন্য আইপি স্বত্ব কিনেছে তারা।

    এ সিরিজে উঠে আসছে ম্যারাডোনার ছোটবেলা থেকে আন্তর্জাতিক মঞ্চে খ্যাতি কুড়ানোর এক উজ্জ্বল যাত্রা। যেখানে থাকছে তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত, ব্যক্তিগত সংগ্রাম এবং সংস্কৃতিগত প্রভাব। এটি নির্মিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ও টেলিভিশনে প্রচারের জন্য। 

    বর্তমানে প্রজেক্টটি নিয়ে কাজ করছে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছে আর্জেন্টিনাভিত্তিক ম্যারাডোনার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সাত্ত্বভিকা এসএ। মধ্যস্থতা করছে ব্রিজ মার্কেটিং গ্রুপ ইনকর্পোরেটেড।

    এ বিষয়ে রিলায়েন্স এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেন, ‘অ্যানিমেশনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ডিয়েগো ম্যারাডোনার অসাধারণ গল্প তুলে ধরতে পেরে আমরা রোমাঞ্চিত। তাঁর প্রাণোচ্ছলতা, আবেগ আর কৃতিত্বের যাত্রা খেলাধুলার চেয়েও বেশি। আমরা বিশ্বাস করি, এটি বিশ্বব্যাপী দর্শকদের অনুপ্রাণিত করবে।’

    তবে অ্যানিমেশন সিরিজটির নাম ও পরিচালক সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি রিলায়েন্স এন্টারটেইনমেন্ট।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন