শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • স্বামীর নির্যাতনে অতিষ্ঠ সেলিনা জেটলি, থানায় মামলা

    স্বামীর নির্যাতনে অতিষ্ঠ সেলিনা জেটলি, থানায় মামলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এক সময় বলিউডের জনপ্রিয় ও গ্ল্যামারাস অভিনেত্রী ছিলেন সেলিনা জেটলি। আইটেম গান থেকে শুরু করে বড় বাজেটের ছবিতেও সাবলীল অভিনয়ে নজর কাড়েন তিনি। তবে দীর্ঘদিন আগেই শোবিজ দুনিয়া থেকে সরে গিয়ে সংসার ও ব্যক্তিজীবনে মনোযোগী হন। অস্ট্রেলিয়ান এক ব্যবসায়ীর সঙ্গে বিয়েও করেছিলেন। কিন্তু সেই সম্পর্ক টিকল না—১৪ বছর পর বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই বলিউড তারকা।

    টাইমস অব ইন্ডিয়া বলছে, প্রায় ১৪ বছর আগে অস্ট্রেলিয়ার হোটেল ব্যবসায়ী পিটারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। সেই সংসারে তিন সন্তান রয়েছে তাদের।

    স্বামীর হাতে প্রতিনিয়ত নিগ্রহের শিকার হওয়ার কথা উল্লেখ করে মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক মাধ্যমে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন সেলিনা। শুধু তা-ই নয়, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে আদালতে মামলা করেছেন অভিনেত্রী।

    সেলিনা জেটলির অভিযোগ, পিটার অত্যন্ত নিষ্ঠুর। সব সময় তাকে নিয়ন্ত্রণ করেন। এমনকি স্বামীর হাতে নির্যাতনের শিকারও হতে হচ্ছে তাকে।
     
    সেলিনার দাবি, তিন সন্তান বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছে বাবার কাছে। সন্তানদের সঙ্গে যোগাযোগ ছিন্ন করতে বাধ্য করেছেন পিটার।

    তিনি এ-ও অভিযোগ করেন, পিটার হগ পুরোপুরি তার ক্যারিয়ার এবং অর্থনৈতিক স্বাধীনতাকে ‘পঙ্গু’ করে দিয়েছেন।

    স্বামীকে ‘নার্সিসিস্টিক’ আখ্যা দিয়ে অভিনেত্রী জানিয়েছেন, স্ত্রী এবং তিন সন্তানের প্রতি পিটার একেবারেই সহানুভূতিশীল নন।

    বলিউড মাধ্যম সূত্রে খবর, সেলিনা জেটলির আবেদনের ভিত্তিতে ইতোমধ্যেই মুম্বাই আদালতের পক্ষে পিটার হগকে আইনি নোটিশ পাঠানো হয়োছে।
     
    সংশ্লিষ্ট মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে ১২ ডিসেম্বর।

    প্রসঙ্গত, প্রায় একদশক আগে বড়পর্দায় রোম্যান্টিক কমেডি ফিল্ম ‘থ্যাংক ইউ’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন সেলিনা। এরপর ওটিটিতে ২০২০ সালে ‘সিজন গ্রিটিংস’- এ তাকে শেষ দেখে দর্শক।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন