শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • শুভ-ঐশীর প্রেমের খোঁজ?

    শুভ-ঐশীর প্রেমের খোঁজ?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী ও নায়ক আরিফিন শুভ—দুজনই ব্যক্তিজীবনে বেশ ‘আড়ালপ্রিয়’। কাজের বাইরে তাদের খুব বেশি দেখা মেলে না, সোশ্যাল মিডিয়াতেও উপস্থিতি সীমিত। তবুও এই জুটিকে ঘিরে তৈরি হয়েছে একাধিক ছবি, যেমন ‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ এবং মুক্তির অপেক্ষায় থাকা ‘নূর’।

    কিন্তু সিনেমার বাইরেও আলোচনায় এসেছে এই জুটি, বিশেষ করে শুভ। গত জুলাইয়ে তিনি প্রকাশ্যে জানান দাম্পত্য জীবনের ইতি টানার খবর। এরপরই গুঞ্জন ওঠে, শুভর ব্যক্তিজীবনে ফাটলের পেছনে নাকি অভিনেত্রী ঐশীর উপস্থিতি! নানা অনুষ্ঠান ও আয়োজনে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় সেই সন্দেহ আরও ঘনীভূত হয়। যদিও গুঞ্জনটি পরবর্তীতে থেমে যায়, কৌতূহল কিন্তু রয়ে যায় নেটিজেনদের মনে।

    সেই কৌতূহলকেই যেন নতুন করে উসকে দিলেন তারা নিজেরাই। মঙ্গলবার সকালে প্রায় একই সময়ে একই ধাঁচের ছবি প্রকাশ করেন শুভ ও ঐশী। শিউলী ফুল আঁকা শাড়িতে ঐশী, আর শুভর বুকে মাথা রাখা তার আবছা আলোয়ের একটি ফ্রেম; যেন ছবিটাই নিজের ভাষায় গল্প বলে।

    রহস্য আরও বাড়ায় ক্যাপশন নির্বাচন। শুভ লিখেছেন, ‘তোরে এত ভালবাসি, আর বলব কতবার।’
    ঐশীও যেন সেই কথার প্রতিধ্বনি, ‘যদি হারাস একটিবার, মরে যাব শতবার।’

    দুটি ছবি, দুটি বাক্য—তবু সুর এক। আর সেখানেই ফের প্রশ্ন উঠছে, শুভ ও ঐশী কি সত্যিই সম্পর্কে, নাকি সবই অন্য কিছু?

    এদিকে শোনা যাচ্ছে, দীর্ঘদিন আটকে থাকা রায়হান রাফী পরিচালিত তাদের আলোচিত ছবি ‘নূর’ শিগগিরই বায়োস্কোপ প্লাসে মুক্তি পেতে যাচ্ছে। তাই নেটিজেনদের দ্বিধা—এ কি কেবল সিনেমার প্রচারণা, নাকি পর্দার বাইরেও কোনো সম্পর্কের ইঙ্গিত?


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন