শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্রের অবসর: ৮৯ বছর বয়সে শেষ নিশ্বাস

    বলিউডের হি-ম্যান ধর্মেন্দ্রের অবসর: ৮৯ বছর বয়সে শেষ নিশ্বাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন। ভারতের জনপ্রিয় সিনেমা ম্যাগাজিন ফিল্মফেয়ারের ফেসবুক পেজে এ খবর নিশ্চিত করা হয়েছে। ৮৯ বছর বয়সে আজ, সোমবার (২৪ নভেম্বর), শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এই প্রখ্যাত অভিনেতা।

    ধর্মেন্দ্রর চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ভারতের সিনেমার ছয় দশকের সোনালি অধ্যায়ও শেষ হলো। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, এবং তখনই মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে গুঞ্জনগুলো ভুল প্রমাণিত হয়, তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন।

    ধর্মেন্দ্র ছিলেন এক অনন্য প্রতিভার অধিকারী—কোমল হৃদয়ের প্রেমিক, সাহসী যোদ্ধা এবং পরিপূর্ণ ভদ্রলোক। বলিউডে ‘হ্যান্ডসাম হিরো’ উপাধি অর্জন করেছেন তার অভিনয়, ব্যক্তিত্ব এবং মানবিকতার জন্য।

    পাঞ্জাবের লুধিয়ানায় ১৯৩৫ সালের ৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন ধর্মেন্দ্র। ছোটবেলায় সিনেমার প্রতি গভীর আগ্রহই তাকে মুম্বাইতে নিয়ে আসে। ১৯৬০ সালে ‘দিল বিহ তেরা হাম বিহ তেরে’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। তবে আসল খ্যাতি আসে ষাটের দশকের মাঝামাঝি, যখন একের পর এক হিট ছবি দর্শকদের মনে তার স্থান করে নেয়।

    ব্যক্তিগত জীবনে ধর্মেন্দ্রের দুটি বিয়ে হয়েছে। প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সংসারে রয়েছে দুই পুত্র—সানি ও ববি দেওল, এবং দুই কন্যা—বিজেতা ও অজিতা দেওল। দ্বিতীয় স্ত্রী হেমা মালিনির সঙ্গে তার দুই কন্যা—এষা ও অহনা দেওল।

    সম্প্রতি তিনি করণ জোহরের পরিচালনায় ‘রকি ওউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে নতুন করে জায়গা করে নেন। সিনেমার রোমান্টিক দৃশ্য শাবানা আজমির সঙ্গে আলোড়ন তৈরি করে। এছাড়া, তার অভিনীত ‘ইক্কিস’ সিনেমার মুক্তি এখনও বাকি।

    ধর্মেন্দ্র শুধু একজন অভিনেতা ছিলেন না; তিনি ছিলেন একটি যুগের প্রতীক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন