শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • “আমার স্বামী আইসিইউতে, সবাই দোয়া করুন” বারিশা হক

    “আমার স্বামী আইসিইউতে, সবাই দোয়া করুন” বারিশা হক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বারিশা হক দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ । অভিনয়ের পাশাপাশি তিনি নিয়মিত মডেলিং, উপস্থাপনা এবং বিভিন্ন ব্র্যান্ড প্রমোটিংয়ের কাজ করে থাকেন। নানা সময়ে ভিন্ন ভিন্ন কারণে এই মডেল আলোচনায় ও চর্চায় উঠে আসেন।

    গুরুতর অসুস্থ হয়ে বারিশা হকের স্বামী আলভী রায়হান সীমান্ত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন। বিষয়টি নিজেই জানিয়েছেন বারিশা।

    রোববার (২৩ নভেম্বর) রোববার দুপুরে ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, আমার হাজবেন্ডকে হসপিটালের আইসিইউতে নেওয়া হয়েছে। সবাই দোয়া করেন প্লিজ। আল্লাহ ভরসা।’

    বারিশা হক একাধারে একজন উপস্থাপিকা, নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। ২০০৮ সালে বিটিভির কুইজ শো ও বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে তার মিডিয়ায় পথচলা শুরু। বুলবুল ললিতকলা একাডেমি থেকে তিনি ক্লাসিক্যাল নৃত্যে প্রশিক্ষণ নেন।

    উপস্থাপনা ও নৃত্যের পাশাপাশি অল্প সময়েই বেশ কিছু নাটকে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেন। বর্তমানে অভিনয় বা মডেলিংয়ের চেয়ে ব্র্যান্ড প্রমোশনের কাজেই বেশি ব্যস্ত সময় কাটছে তার।


    দৈএনকে/ জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন