শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • মুক্তির পরপরই মাতাচ্ছেন মনোজ; হাইপের শীর্ষে ‘ফ্যামিলি ম্যান ৩’

    মুক্তির পরপরই মাতাচ্ছেন মনোজ; হাইপের শীর্ষে ‘ফ্যামিলি ম্যান ৩’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফ্যামিলি ম্যান সিজন থ্রি’ দীর্ঘ প্রতীক্ষার পর ২১ নভেম্বর মুক্তি পেয়েছে। অ্যামাজন প্রাইম ভিডিওতে ভারতসহ বিশ্বের ২৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে একযোগে স্ট্রিমিং হচ্ছে এটি। মুক্তির পর থেকেই অ্যাকশনের পাশাপাশি প্রধান চরিত্রে মনোজ বাজপেয়ীর অভিনয় দর্শক-সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

    আগের সিজনগুলোর মতোই এবারও গোয়েন্দা কর্মকর্তা শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে ফিরেছেন মনোজ বাজপেয়ী। শ্রীকান্ত একদিকে দেশের নিরাপত্তা নিশ্চিত করার কঠিন দায়িত্ব পালন করেন, অন্যদিকে চেষ্টা করেন তার মধ্যবিত্ত পরিবার সামলানোর। এই সিজনে তার জীবনে আরও জটিল ও টানটান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আসে।

    পর্যবেক্ষকদের মতে, অন্যান্য স্পাই থ্রিলারের তুলনায় ‘ফ্যামিলি ম্যান’ সিরিজটি দর্শকদের কাছে জনপ্রিয় হওয়ার মূল কারণ ছিল একজন সাধারণ মধ্যবিত্ত নায়কের গল্প ফুটিয়ে তোলা। এবারের সিজনেও মনোজ বাজপেয়ীর অভিনয় সেই বিশেষত্ব ধরে রেখেছে, যেখানে তিনি নিখুঁতভাবে একজন গোয়েন্দার পেশাগত দায়িত্ব এবং পারিবারিক সমস্যার দ্বৈত জীবন ফুটিয়ে তুলেছেন।

    তৃতীয় সিজনের গল্প উত্তর-পূর্ব ভারতের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। এখানে কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ভাবনা এবং এই অঞ্চলের নতুন প্রজন্মের মধ্যে শান্তি-সংহতি নিয়ে অবিশ্বাসকে ঘিরে তৈরি হওয়া সংঘাত তুলে ধরা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে চীন অ্যাঙ্গেল, বিদেশি কর্পোরেট অস্ত্র চুক্তি এবং ভূ-রাজনৈতিক নানা জটিলতা।

    সিরিজে মনোজ বাজপেয়ীর সঙ্গে খলচরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলোয়াত। তার চরিত্রটির নাম রুকমা, যিনি একজন প্রভাবশালী ড্রাগ মাফিয়া। এছাড়া ব্রিটিশ ব্রোকার মীরা এস্টন চরিত্রে দেখা গেছে নিমরত কৌরকে, যিনি বিদেশি কর্পোরেট হাউস ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগসাজশ করে নাশকতা চালান। রুকমা এবং শ্রীকান্তের মধ্যে ব্যক্তিগত শত্রুতামূলক লড়াই এবারের গল্পের প্রধান আকর্ষণ।

    পর্যালোচকরা অ্যাকশন দৃশ্যগুলোর প্রশংসা করেছেন, বিশেষত উত্তর-পূর্ব ভারতের প্রাকৃতিক দৃশ্যের পটভূমিতে এই অ্যাকশন বেশ সতেজ মনে হয়েছে।

    যদিও সিরিজটি বিপুল প্রশংসা কুড়িয়েছে, তবে কিছু সমালোচক মনে করেন, একাধিক প্লটকে একসঙ্গে টানার চেষ্টা করায় গল্প মাঝে মাঝে অতিরিক্ত ভিড়ে জটিল হয়ে উঠেছে। বিস্ফোরণ, ধাওয়া, অপহরণ, এবং গোপন মিশনের ভিড়ে কাহিনীর গতি মাঝেমধ্যে আলগা হয়ে গেছে।

    তবে, মনোজ বাজপেয়ীর অভিনয় এবং সিরিজের শেষে শ্রীকান্তের স্ত্রী সূচির স্বীকারোক্তি- ‘ওর মিথ্যেগুলোই মিস করছি’, দর্শক ও সমালোচকদের মন ছুঁয়ে গেছে।


    দৈএনকে/ জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন