শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বিতর্কিত মন্তব্য নিয়ে উপাসনার প্রকাশ্য ব্যাখ্যা

    বিতর্কিত মন্তব্য নিয়ে উপাসনার প্রকাশ্য ব্যাখ্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা রামচরণের স্ত্রী উপাসনা কামিনেনী সম্প্রতি তরুণ প্রজন্মের মেয়েদের নিজেদের ডিম্বাণু সংরক্ষণের প্রতি উৎসাহিত করার পরিপ্রেক্ষিতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার ঝড় ওঠে। এবার এই বিতর্কিত বিষয়ে মুখ খুলেছেন উপাসনা নিজেই।

    সামাজিক মাধ্যমে তার এ মন্তব্যে নেটিজেনদের একাংশের মত ছিল— তিনি তার পারিবারিক ‘আইভিএফ ক্লিনিক’-এর ব্যবসা বাড়াতেই এমন কথা বলেছেন। এর জবাবে তারকাপত্নী বলেন, তিনি নিজেও এ পদ্ধতির মধ্য দিয়ে গেছেন। তবে অন্য হাসপাতালে। তিনি কেবল এ প্রক্রিয়ার সুবিধা জানাতে চেয়েছিলেন।

    সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্টে সমালোচনার জবাবে কিছু প্রশ্ন ছুড়ে দেন রামচরণপত্নী। তিনি প্রশ্ন রেখে বলেন, সামাজিক চাপে নয়, কেবল ভালোবেসে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া কি একজন নারীর অপরাধ? সঠিক সঙ্গী না পাওয়া পর্যন্ত অপেক্ষা করা কি অপরাধ? নিজের সুবিধামতো সময়ে গর্ভধারণের সিদ্ধান্ত কি ভুল? শুধু বিয়ে-সন্তানের কথা না ভেবে নিজের ক্যারিয়ারে মন দেওয়া কি উচিত নয় নারীদের?

    উল্লেখ্য, সম্প্রতি হায়দরাবাদে আইআইটির একটি সভায় যোগ দিয়েছিলেন উপাসনা কামিনেনী। সেখানেই তিনি মেয়েদের নিজেদের ‘ডিম্বাণু সংরক্ষণ’ করার একটি পরামর্শ দেন। উপাসনা বলেন, মেয়েরা নিজেদের ডিম্বাণু সংরক্ষণ করুন। এটা জীবনের সব থেকে বড় শান্তি। এ নিরাপত্তা থাকলে মেয়েরা নিজেদের জীবন নিজেরাই চালনা করতে পারবে। কোন সময় বিয়ে করতে হবে, কোন সময় সন্তানের জন্ম দিতে হবে— এসব বলে দিয়ে কেউ আর তাদের চালনা করতে পারবে না।


    দৈএনকে/ জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন