শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ‘দ্য মমি’র চতুর্থ কিস্তি আসছে, থাকছে নতুন সব চমক

    ‘দ্য মমি’র চতুর্থ কিস্তি আসছে, থাকছে নতুন সব চমক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আবার ফিরছে হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘দ্য মমি’ নতুন ছবির মাধ্যমে। সিরিজের চতুর্থ কিস্তিতে প্রায় ২৫ বছর পর আবারও মুখ্য ভূমিকায় দেখা যাবে ব্রেন্ডন ফ্রেজার ও র‍্যাচেল ওয়াইজকে। দীর্ঘদিন গুঞ্জনের পর অবশেষে ফ্রেজার নিজেই নিশ্চিত করেছেন নতুন ছবির ঘোষণা। 

    ১৯৯৯ সালে মুক্তি পাওয়া প্রথম ‘দ্য মমি’ বিশ্বব্যাপী দর্শকের কাছে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে। পরে মুক্তি পাওয়া আরও দুটি ছবিও ব্যবসাসফল হয়। তিনটি ছবিতেই ফ্রেজার অভিনয় করেছিলেন ‘রিক ও কনেল’ চরিত্রে। তবে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত তৃতীয় ছবি ‘টুম্ব অব দ্য ড্রাগন এম্পেরর’ নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। ফ্রেজারের ভাষায়, ছবিটি বানানো হয়েছিল তাড়াহুড়া করে এবং তা সিরিজের পরিকল্পিত ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি।

    নতুন ছবির পরিচালনায় থাকছেন ম্যাট বেটিনেলি-অলপিন ও টাইলার গিলেট। তারা এর আগে ‘রেডি অর নট’ ও নতুন ‘স্ক্রিম’ সিরিজের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। তাই দর্শকরা নতুন ছবিতে অ্যাডভেঞ্চার, হরর ও বিনোদনের সমন্বয় আশা করছেন। ২০১৭ সালে টম ক্রুজকে নিয়ে ইউনিভার্সাল ‘দ্য মমি’ রিবুট করলেও সেটি ব্যর্থ হয়। সে প্রসঙ্গ টেনে ফ্রেজার বলেন, ‘মূল সিরিজের মজা ও রোমাঞ্চ সেই ছবিতে ছিল না।’

    যদিও ইউনিভার্সাল স্টুডিও এখনো ‘দ্য মমি ফোর’-এর মুক্তির তারিখ ঘোষণা করেনি। তবে ব্রেন্ডন ফ্রেজার–র‍্যাচেল ওয়াইজ জুটির ফিরে আসার খবরেই নস্টালজিয়া ফিরে এসেছে আগের দর্শকদের মনে। এখন অপেক্ষা শুধু শুটিংয়ের ঘোষণা জানানো।


    দৈএনকে/ জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন