বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • নতুন বিজ্ঞাপনে শাকিব খান, পারিশ্রমিক নিয়ে উঠছে প্রশ্ন

    নতুন বিজ্ঞাপনে শাকিব খান, পারিশ্রমিক নিয়ে উঠছে প্রশ্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে আবারও নতুন এক বিজ্ঞাপনে দেখা যেতে যাচ্ছে। বিষয়টি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে এর চেয়েও দ্রুত ছড়িয়ে পড়েছে আরেকটি গুঞ্জন—বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর দাবি, শীতকালীন ত্বক সুরক্ষা পণ্যের এই নতুন বিজ্ঞাপনের জন্য শাকিব খান নাকি সাড়ে ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।

    তবে এই গুঞ্জনের কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। বিজ্ঞাপনটির নির্মাতা দেশের পরিচিত নির্মাতা আদনান আল রাজীবও এ নিয়ে মুখ খুলেননি।

    জানা গেছে, বিজ্ঞাপনটির শুটিং ইতোমধ্যে রাজধানীতে সম্পন্ন হয়েছে। শিগগিরই এটি টেলিভিশন ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার শুরু হবে।

    শাকিব খান সম্প্রতি ‘রিমার্ক হারল্যান’ কোম্পানি ছেড়ে দিয়েছেন, এই গুঞ্জনও কিছু সময় ধরে শোনা যাচ্ছিল। তার পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় এমন খবর দ্রুত ছড়িয়ে পড়েছে।

    জানা গেছে, শাকিব খান আগামীতে নিয়মিত বিভিন্ন কোম্পানির সঙ্গে টিভিসি, ফটোশুট ও প্রচারণায় দেখা দেবেন।

    বর্তমানে শাকিব খান নতুন সিনেমা ‘সোলজার’র শুটিং শুরু করেছেন। সিনেমার পরিচালক সাকিব ফাহাদ এক ভিডিও বার্তায় শুটিং শুরু হওয়ার খবর নিশ্চিত করেছেন। নানা সূত্রে জানা গেছে, সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে থাকবেন তানজিন তিশা। এছাড়া এতে আছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকে।

    সোশাল মিডিয়ায় গুঞ্জন এবং বিজ্ঞাপনের ভক্তদের উত্তেজনা মিলে শাকিব খানের নতুন কাজ নিয়ে আগ্রহ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন