বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • দাউদ ইব্রাহিমের পার্টি কাণ্ডে নোরা ফাতেহির কঠোর প্রতিক্রিয়া

    দাউদ ইব্রাহিমের পার্টি কাণ্ডে নোরা ফাতেহির কঠোর প্রতিক্রিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি মুম্বাই পুলিশ একটি বড় মাদকচক্রের রহস্য উন্মোচন করেছে। এই ঘটনার সঙ্গে বলিউড তারকা শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি এবং আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাতিজা আলিশাহ পার্কারসহ আরও কয়েকজনের নাম জড়িয়েছে। নিজের নাম জড়ানোর বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী ও পারফরমার নোরা ফাতেহি। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশিত এক নোটে তিনি এসব অভিযোগকে ‘মিথ্যা, বিভ্রান্তিকর এবং সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে কঠোরভাবে অস্বীকার করেছেন।

    নিজের বক্তব্যে নোরা জানান, তার দৈনন্দিন জীবন এতটাই ব্যস্ত যে, পার্টিতে যাওয়ার প্রশ্নই ওঠে না। তিনি লিখেছেন, ‘আমি কোনো পার্টিতে যাই না। সারাক্ষণ ফ্লাইটে থাকতে হয়। পাগলের মতো কাজ করি— ব্যক্তিগত জীবন বলতে কিছু নেই। ছুটি পেলে আমি বাড়িতেই থাকি, দুবাইয়ের সৈকতে সময় কাটাই বা স্কুলের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করি।’ তিনি আরও জানান, তার জীবন শুধু কাজ, চেষ্টা আর স্বপ্নপূরণের লড়াই নিয়ে। তাই কোনো অপরিচিত বা অপরাধী চক্রের সঙ্গে তার যোগাযোগ থাকার প্রশ্নই আসে না।

    গণমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে নোরা আরও লেখেন— ‘কিছু হলেই তাতে বিশ্বাস করবেন না। মনে হচ্ছে আমার নামটাই যেন সবচেয়ে সহজ টার্গেট। কিন্তু এবার আর তা হতে দেব না। আগেও আপনারা মিথ্যার মাধ্যমে আমাকে ভাঙার চেষ্টা করেছিলেন, পারেননি।’

    তিনি উল্লেখ করেন, ক্লিকবেইট তৈরির জন্য বারবার তার নাম ব্যবহার করা হচ্ছে, যা তার ব্যক্তিগত ও পেশাদার জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

    স্টোরির শেষে নোরা অনুরোধ করে লেখেন, ‘দয়া করে এমন সব ঘটনায় আমার নাম বা ছবি জড়াবেন না, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এর জন্য বড় মূল্য দিতে হবে।’ সম্প্রতি কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুরসহ কয়েকজন বলিউড তারকা নাকি মুম্বাইয়ের এক মাদক কারবারি মোহাম্মদ সলিম মোহাম্মদ সুহেলের আয়োজিত রেভ পার্টিতে উপস্থিত ছিলেন। সেই পার্টিতে দাউদ ইব্রাহিমের ভাতিজা আলিশাহ পারকারের উপস্থিতির কথাও উঠে আসে।

    গত মাসে সুহেলকে দুবাই থেকে ভারতে ফেরত পাঠানো হয়। বর্তমানে তিনি মুম্বাই পুলিশের অ্যান্টি-নারকোটিকস সেলের (এএনসি) গাটকোপার ইউনিটের হেফাজতে আছেন। সুহেলের জবানবন্দিতে কিছু তারকার নাম ওঠায়, ভবিষ্যতে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেও বলিউড মহলে গুঞ্জন উঠেছে।

    নোরা ফাতেহির জোরালো প্রতিবাদে এখন বলিউডে নতুন আলোচনার জন্ম নিয়েছে— অভিযোগগুলো আদৌ সত্য কি না, নাকি স্রেফ সেলিব্রেটিদের নাম টেনে বিতর্ক তৈরি করা হচ্ছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন