বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • রাশমিকা জানালেন বিজয় দেবরাকোন্ডার সঙ্গে তার সম্পর্কের বিষয়ে

    রাশমিকা জানালেন বিজয় দেবরাকোন্ডার সঙ্গে তার সম্পর্কের বিষয়ে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মন্দানা সম্প্রতি তার নতুন সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’-এর প্রচারণার সময় ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি খোলাখুলি নিজের বর্তমান ও অতীত সম্পর্ক নিয়ে কথা বলেছেন। বিশেষ করে তিনি জানিয়েছেন, একসময় এমন একটি সম্পর্কের মধ্যে ছিলেন যেখানে তার নিজের কোনো পছন্দ বা ইচ্ছার জায়গা ছিল না।

    চলচ্চিত্রের একটি প্রোমোশনাল ভিডিওতে সঞ্চালক সুমার সঙ্গে আলাপচারিতায় রাশমিকা বলেন, বাস্তব জীবনে তার চরিত্র ভূমার মতো অনেক মানুষই আছেন যারা কোনও পছন্দ না থাকলেও সম্পর্কে থাকতে বাধ্য হচ্ছেন। আপনি কাকে বেছে নেবেন সেটাই গুরুত্বপূর্ণ। ইচ্ছার বাইরে সম্পর্কে থাকা উচিত নয়। আমি নিজে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি।

    প্রচার অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে কথা বলতে গিয়েও রাশমিকা স্বীকার করেন, তার জীবনের বর্তমান সঙ্গী বিজয় দেবরাকোন্ডা তাকে এমন এক ব্যথা থেকে সেরে উঠতে সাহায্য করেছেন যে ব্যথার কারণ তিনি নন। রাশমিকার ভাষায়, আমার  সৌভাগ্য যে আমার জীবনে এমন একজন আছেন, যিনি সেই ব্যথা থেকে আমাকে সুস্থ হতে সাহায্য করেছেন। তিনি আমার পাশে ছিলেন ঠিক যেমন এই সিনেমার চরিত্র ভূমার পাশে কেউ থাকে।

    রাশমিকা আরও জানান, ট্রোলিংয়ের কারণে মানসিক চাপ তৈরি হলে বিজয় তাকে সবসময় শান্ত করেন। তিনি বলেন,
    বাড়িতে যখন বলি আমায় খুব ট্রোল করা হচ্ছে, বিজয় বলে ‘এসব কিছুই না, তুমি বেশি ভাবছ।’ কিন্তু সত্যি বলতে, এগুলো আমার সামনে ট্যাগ করে পাঠানো হয়।

    প্রসঙ্গত, রাশমিকা মন্দানার সঙ্গে কয়েকবছর আগে অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে বাগদান হয়েছিল। তবে ২০১৮ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর বিজয় দেবরাকোন্ডার সঙ্গে ‘গীতা গোবিন্দম’  এবং ‘ডিয়ার কমরেড’-এ কাজ করতে গিয়ে তাদের সম্পর্ক নিয়ে কথা শুরু হয়। এমনকি গত মসে রাশমিকা–বিজয়ের বাগদানের বিষয়টিও আলোচনায় আসে।  


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন