বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • “আবীর আমাকে শিখিয়েছেন অনেক কিছু”: জয়া আহসান

    “আবীর আমাকে শিখিয়েছেন অনেক কিছু”: জয়া আহসান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টালিউড অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের জন্মদিনে প্রিয় বন্ধুকে নিয়ে আবেগঘন বার্তা প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শোবিজ ইন্ডাস্ট্রিতে তাঁকে নিজের সেরা বন্ধু হিসেবে মনে করেন অভিনেত্রী।

    ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, আবীরের বিশেষ দিন উদ্‌যাপনে বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন জয়া। দীর্ঘ আলাপচারিতায় জয়াকে দেখা যায় আবীরের প্রশংসায় পঞ্চমুখ হতে।

    জয়া জানান, ইন্ডাস্ট্রিতে তিনি অনেকের সঙ্গেই কাজ করেছেন। তবে আবীরের সঙ্গে তার বেশি কাজ হয়েছে। সে সুবাদে অভিনেতার অনেক গুণই তিনি খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। জয়া বলেন,
    আমি কখনও দেখিনি ও কোনও আড্ডায় বা কখনও কোথাও কাউকে নিয়ে সমালোচনা করছে। কেউ কষ্ট পেতে পারে এরকম কথা আমি আবীরকে কখনও বলতে শুনিনি। তাই ওর জায়গা আমার জীবনে অনেকটা উপরে। একটু বেশিই সমালোচনাহীন মানুষ। ভক্তদেরও অনেক যত্ন করতে জানে ও।
     
    জয়া আরও বলেন,
    আসলে আবীরের থেকে অনেক কিছু শেখার আছে। সংসার এবং কর্মজীবন পাশাপাশি চালিয়ে যাওয়া খুব সহজ কাজ নয়। আবীর খুব সুন্দরভাবে পরিবারকে প্রাধান্য দিয়ে সংসার জীবনটা মেনটেন করে। শুধু তাই নয়, কাজের জায়গাটাও ব্যালান্স করে।  ওর মতো একজন মানুষকে বন্ধু হিসেবে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার।
     

    প্রসঙ্গত, জয়া আহসান ও আবীর চট্টোপাধ্যায় অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘পুতুল নাচের ইতিকথা’, ‘বিসর্জন’, ‘আবর্ত’ ইত্যাদি।  


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন