বাংলাদেশকে মিস ইউনিভার্সে সাপোর্ট করতে ভোট দেওয়ার আহ্বান

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫ তানজিয়া জামান মিথিলার জন্য দেশবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মিথিলা বর্তমানে ‘মিস ইউনিভার্স ২০২৫’ প্রতিযোগিতার পিপলস চয়েস ভোটিং-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করছেন।
ভোট দেওয়ার জন্য মিস ইউনিভার্সের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করতে হবে। ব্যবহারকারীরা App Store বা Google Play Store থেকে অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারবেন। এরপর অ্যাপের ভোটা বাটনে গিয়ে People’s Choice সেকশনে তানজিয়া জামান মিথিলাকে নির্বাচন করে ভোট প্রদান করতে হবে।
ভোট দেওয়ার প্রক্রিয়ায় ফ্রি ভোট সংগ্রহের সুবিধা রয়েছে। ব্যবহারকারীরা বিজ্ঞাপনের ভিডিও দেখার মাধ্যমে অতিরিক্ত ফ্রি ভোট সংগ্রহ করতে পারবেন এবং বারবার ভোট দিতে পারবেন।
অ্যাপের মাধ্যমে বাংলাদেশকে ভোট দেওয়ার জন্য লিঙ্ক: Miss Universe App
সংগঠকেরা দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন, প্রতিদিন কিছুটা সময় ব্যয় করে বাংলাদেশকে সাপোর্ট করতে এবং তানজিয়া জামান মিথিলাকে শীর্ষস্থানে রাখতে সক্রিয়ভাবে ভোট দিতে। প্রতিটি ভোটই মিথিলা এবং বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
দৈএনকে/জে, আ