বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • টাউন হল ১৮ নিয়ে আসছে ক্ল্যাশ অব ক্ল্যানসের বড় আপডেট

    টাউন হল ১৮ নিয়ে আসছে ক্ল্যাশ অব ক্ল্যানসের বড় আপডেট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মোবাইল গেমিং জগতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে সুপারসেল। জনপ্রিয় স্ট্র্যাটেজি গেম ‘ক্ল্যাশ অব ক্ল্যানস’-এর ২০২৫ সালের উইন্টার আপডেট আর মাত্র কদম দূরে, সঙ্গে প্রকাশ পেয়েছে অফিসিয়াল স্নিক পিকস। প্রথম দিনেই উন্মোচিত হয়েছে বহু প্রতীক্ষিত ‘টাউন হল ১৮’, যা ইতিমধ্যেই গেমারদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করেছে। খবর গেম ফ্রেগারের।

    ‘টাউন হল ১৮’–তে আপগ্রেড করতে লাগবে ২৫ মিলিয়ন গোল্ড এবং সময় লাগবে ১৪ দিন। এছাড়া যুক্ত হচ্ছে সম্পূর্ণ নতুন ডিফেন্স সিস্টেম গার্ডিয়ান। এগুলো টাউন হলের চারপাশে টহল দেবে এবং আক্রমণের সময় আলাদা ক্ষমতায় শত্রু প্রতিহত করবে।

    বর্তমানে দুটি গার্ডিয়ান যুক্ত করা হয়েছে- লংগশট এবং স্ম্যশার। গার্ডিয়ানদের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর স্পেল হলো ফ্রীজ। পয়জন স্পেলে তাদের দুর্বল করা যায় না; ফলে হেডহান্টার তাদের টার্গেটও করবে না। তবে পয়জন লিজার্ড, ফ্রোস্টি এবং আর্চার কুইন-এর ফ্রোজেন অ্যারো ভালো কাজ করবে।

    এছাড়া খেলোয়াড়রা দুইটি সুপার উইজার্ড টাওয়ার তৈরি করতে পারবে। পাশাপাশি গোল্ড মাইন, এলিক্সির কালেক্টর, ডার্ক এলিক্সির ড্রিল, গোল্ড স্টোরেজ, এলিক্সির স্টোরেজ, ডার্ক স্টোরেজ, ক্ল্যান ক্যাসেল, ব্যারাক্স, স্পেল ফ্যাকটরি, ল্যাবরেটরি, হিরো হল- সবই নতুন লেভেল পাবে।

    যদিও সুপারসেল এখনও অফিসিয়ালি তারিখ ঘোষণা করেনি, তবে সাধারণত স্নিক পিক শেষে দ্রুতই আপডেট চলে আসে। হ্যামার জ্যাম শেষ হচ্ছে ১৭ নভেম্বর, তাই ধারণা করা হচ্ছে এই সপ্তাহের মধ্যেই ‘টাউন হল ১৮’ মুক্তি পেতে পারে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন