বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চ মাতালেন মিথিলা

    আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চ মাতালেন মিথিলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তানজিয়া জামান মিথিলা মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন । থাইল্যান্ডের মঞ্চে তার আত্মবিশ্বাস, গঠনমূলক পারফরম্যান্স এবং সৌন্দর্য দর্শকদের মন জয় করেছে। বিশ্বের ১২১ দেশের অংশগ্রহণকারীর মধ্যে মিথিলা আলোচিতদের তালিকায় শীর্ষে রয়েছে। পিপলস চয়েস ভোটে তিনি কখনো প্রথম, কখনো দ্বিতীয় অবস্থানে অবস্থান করছেন, যা দেশে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। দেশের মানুষের জন্য এটি গর্বের মুহূর্ত এবং মিথিলার পারফরম্যান্সে সকলের নজর এখন বাঁধা।

    এই ভোটযুদ্ধ যখন ক্রমেই তীব্র হচ্ছে, ঠিক তখনই থাইল্যান্ড থেকে দেশবাসীর উদ্দেশে ভিডিওবার্তা পাঠালেন মিথিলা।তিনি বলেন, ভোট দেয়া কেউ বন্ধ করবেন না। বাংলাদেশ এখনো লড়ছে। আমি মিস ইউনিভার্সের মঞ্চে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। এখন শুধু দেশের মানুষের একটা মিরাকল লাগবে আর সেটা হলো ভোট।

    মিথিলার আহ্বান, ১৯ নভেম্বর পর্যন্ত সবাই দয়া করে বাংলাদেশকে ভোট দিন। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আগের এক পোস্টেও তিনি লেখেন, বাংলাদেশ বারবার দুই নম্বরে নেমে যাচ্ছে। পেজেন্ট পাওয়ারহাউজ দেশগুলো কৌশলে ভোট জমাচ্ছে। আমরা হয়তো পাওয়ারহাউজ নই, কিন্তু আমাদের শক্তি অগণিত মানুষ আর দেশপ্রেম। তিনি সবাইকে ১৯ নভেম্বর ভোটিং ডেডলাইন পর্যন্ত  ভোট দেয়ার আহ্বান জানান।

    দেশের শোবিজ অঙ্গনের বহু তারকা মিথিলার জন্য ভোট চাইছেন। এ তালিকায় আছেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী, রুনা খান, শবনম বুবলী, মুমতাহিনা টয়া, সাফা কবীর, জান্নাতুল পিয়া, ঐশী, শবনম ফারিয়া, সালমান মুক্তাদিরসহ আরি অনেকে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন