বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • অমিতাভ-মুশফিকার নতুন দাম্পত্য জীবন শুরু

    অমিতাভ-মুশফিকার নতুন দাম্পত্য জীবন শুরু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী বিয়ের পিঁড়িতে বসেছেন। শনিবার (১৫ নভেম্বর) সকালে নিউইয়র্কে সম্পন্ন হয়েছে তার বিয়ের আনুষ্ঠানিকতা।

    এটি নির্মাতার তৃতীয় বিয়ে। পাত্রীর নাম মুশফিকা মাসুদ। পেশায় চিত্রনাট্যকার ও পরিচালক। যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন তিনি।

    এরপর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেছেন মুশফিকা। ব্রুকলিক কলেজ থেকে সম্পন্ন করেছেন ফিল্ম প্রোডাকশন। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য অ্যানিভার্সারি’ যুক্তরাষ্ট্রের একটি উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার লাভ করে খ্যাতি অর্জন করে।
     
    শনিবার (১৫ নভেম্বর) অমিতাভ রেজা তার ফেসবুক প্রোফাইলে নিজেদের দুটি কাপল ছবি শেয়ার করেন। ছবিগুলোতে দুজনের হাতে বিয়ের আংটি স্পষ্ট। দুজনেরই উপস্থিতি ছিল হাস্যোজ্জ্বল। ক্যাপশনে তিনি লেখেন,
     
    হ্যাঁ, এটা এখন অফিসিয়াল। আলো আর ছায়ার সঙ্গে জীবন কাটানোর প্রতিশ্রুতি। চলো শুরু করি প্রিয় মুশফিকা মাসুদ।
     
    বেশ কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন নির্মাতা অমিতাভ রেজা। সামাজিক মাধ্যমে প্রায়ই ভেসে ভেড়ায় দুজনের সুন্দর কিছু মুহুর্ত। চলতি বছরের ৭ মে সম্পর্কের জানান দেন তারা।

    প্রসঙ্গত, বিবাহিত জীবনের শুরুতে  অভিনেত্রী নওরীন হাসান খান জেনীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অমিতাভ রেজা। এরপর দ্বিতীয়বার মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সে দুটি দাম্পত্যজীবনের ইতি ঘটার পর এখন তৃতীয়বার বিয়ের সম্পর্কে জড়ালেন নির্মাতা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন