বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ভিড়ের কারণে শ্রেয়ার কনসার্টে দুজন অসুস্থ

    ভিড়ের কারণে শ্রেয়ার কনসার্টে দুজন অসুস্থ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত বৃহস্পতিবার সন্ধ্যায় উড়িষ্যার কটকে বালি যাত্রা গ্রাউন্ডে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের কনসার্ট আয়োজিত হয়। কনসার্টে অতিরিক্ত ভিড়ের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, যার ফলে ধাক্কাধাক্কিতে দুজন শ্রোতা অচেতন হয়ে পড়েন।

    পছন্দের গায়িকার অনুষ্ঠান শুনতে এদিন বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা ভিড় করেছিলেন। কনসার্ট চলাকালীন ভিড়ের মাঝ থেকে হঠাৎ গোলমাল শুরু হয় এবং অতিরিক্ত চাপের কারণে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। বিশৃঙ্খলার একপর্যায়ে দুজন শ্রোতা ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। তাদের দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।

    পুলিশ সূত্র জানিয়েছে, এ ঘটনা ছাড়া হতাহতের কোনো খবর নেই। বিশৃঙ্খলাটি ঘটেছিল ঠিক মঞ্চের সামনে। দর্শক-শ্রোতারা ব্যারিকেড ভেঙে মঞ্চের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভিড় সামাল দিতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয; একপর্যায়ে লাঠিচার্জও করা হয়। পুলিশের দাবি, ভিড় বেশি থাকলেও পরিস্থিতি সময়মতো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

    ভারতে কোনো তারকার অনুষ্ঠানে ভিড়ের কারণে এমন বিশৃঙ্খলার ঘটনা নতুন নয়। অতীতে আল্লু অর্জুন বা সাম্প্রতিককালে থালাপতি বিজয়ের অনুষ্ঠানেও দেখা গিয়েছিল প্রায় এমন ঘটনা। তবে এসব ঘটনায় হতাহতের পরিমাণও ছিল ব্যাপক।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন