বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ভিকি কৌশলের চ্যাট শো খোলামেলা সাক্ষাৎকার

    ভিকি কৌশলের চ্যাট শো খোলামেলা সাক্ষাৎকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং অভিনেতা ভিকি কৌশল দম্পতি সদ্য বাবা-মা হয়েছেন। ক্যাটরিনা কাইফ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মা ও শিশু দুজনেই সুস্থ আছেন। হাসপাতাল থেকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন অভিনেত্রী। এর আগে, ২০২১ সালের ডিসেম্বরে রাজকীয় আয়োজনে বিয়ে করে তাদের দাম্পত্য জীবন শুরু হয়।

    এদিকে অভিনেতা ভিকি কৌশল এবার হাজির হচ্ছেন কাজল ও টুইঙ্কেল খান্নার চ্যাট শো ‘টু মাচ’র আসন্ন পর্বে। সেই এপিসোডের একটি ক্লিপ এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিনেতা ভিকির সঙ্গে অতিথি হিসেবে থাকছেন অভিনেত্রী কৃতি শ্যানন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া শোর টিজারে দেখা গেছে চারজনের দারুণ হাসি-ঠাট্টা ও মজার কথোপকথন।

    হ্যান্ডসাম অভিনেতা ভিকি কৌশলের নারী ভক্তের সংখ্যা অগণিত। তবে ক্যাটরিনাতেই তিনি নিবেদিতপ্রাণ। সদ্য পুত্রসন্তানের বাবা-মা হওয়ায় নতুন অতিথিকে নিয়ে এখন ব্যস্ত সময় কাটছেন এ তারকা দম্পতি।

    সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, চ্যাট শো ‘টু মাচ’-এর অনুষ্ঠানে কাজল প্রশ্ন করছেন—সঙ্গীর সঙ্গে ভালো কথোপকথন নাকি ভালো সেক্স— কোনটি বেশি জরুরি? এমন প্রশ্নের উত্তরে ভিকি কৌশল বলেন, বাকি সবকিছু তো হতেই থাকবে। তবে...। অভিনেতার ওই মন্তব্যে উপস্থিত সবাই হেসে উঠেন।

    টিজারের সেই মুহূর্তের পর ভিকিকে কাজল শেখান ‘তওবা তওবা’ গানের স্টেপ। হাস্যরসে ভরা এই কথোপকথনের একপর্যায়ে ভিকি বলেন, আমি তোমাদের দুজনকেই ভয় পাই। তখন মজা করে অভিনেত্রী টুইঙ্কেল বলেন, আমরা শুধু তোমাকে কাঁচা চিবিয়ে খাব। 

    ভিকি টুইঙ্কেলকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানাতেই রসিকতা করে অক্ষয়পত্নী বলেন, ঠিক আছে, আমাদের হ্যালো আর অল্পবয়সি মেয়েদের হাতে হাত। সঙ্গে সঙ্গেই ভিকি বলেন, আমি অল্পবয়সি মেয়েদের পা ছুঁই। এ সময় মজা করে কৃতি বলেন, পা ছুঁলে কিন্তু মার খেতে হবে। 

    কৃতির ক্রাশ নিয়ে প্রশ্ন করা হহলে তিনি বলেন, ইন্ডাস্ট্রির কেউ নন। টুইঙ্কেল বলেন, আমি নামটা জানি, কিন্তু কৃতি বলছে না, তাই আমিও চুপ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন