বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • মৃত্যুর গুজবকে উড়িয়ে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র

    মৃত্যুর গুজবকে উড়িয়ে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ধর্মেন্দ্র। সম্প্রতি শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও এখন জানা গেছে, তার অবস্থা স্থিতিশীল। আপাতত বাড়ি থেকেই তার চিকিৎসা চলবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    পরিবারের সিদ্ধান্তেই বাড়ি ফিরেছেন বর্ষীয়ান এই অভিনেতা। ধর্মেন্দ্রর টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকের পরামর্শেই থাকবেন তিনি। বাড়ি থেকেই চলবে চিকিৎসা। 

    একইসঙ্গে সকলকে অনুরোধ জানানো হয়—তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনোপ্রকার ভুয়া খবর না ছড়ানোর জন্য। তাঁর এবং তাঁর পরিবারের প্রতি যেন সম্মান ও গোপনীয়তা বজায় রাখা হয়।
    প্রসঙ্গত, গত ১ নভেম্বর হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। তাঁর অসুস্থতার কথা শুনে উদ্বেগে ছিলেন অনুরাগীরা। এরমধ্যে যখন মৃত্যুর ভুয়া খবর রটে, তখন তাঁরা আরও চিন্তিত হয়ে পড়েন।

    তবে ধর্মেন্দ্রর পরিবারের পক্ষ থেকে বিষয়টি গুজব বলে জানানো হয়। এ বিষয়ে ধর্মেন্দ্র-পত্নী হেমা মালিনী লেখেন, ‌‘যা ঘটছে তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল চ্যানেলগুলো কীভাবে একজন ব্যক্তিকে নিয়ে মিথ্যা খবর ছড়াতে পারে? যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন। এটা অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। দয়া করে এই কঠিন সময়ে পরিবারের প্রতি যথাযথ সম্মান বজায় রাখুন। আর আমাদের একান্তে থাকতে দিন।’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন