বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • তাসনিয়া ফারিণ শাকিবের ‘প্রিন্স’-এর নায়িকা হতে চলেছেন

    তাসনিয়া ফারিণ শাকিবের ‘প্রিন্স’-এর নায়িকা হতে চলেছেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় আগেই যুক্ত হয়েছেন বলিউডের চিত্রগ্রাহক অমিত রায়। অন্য সব চরিত্র চূড়ান্ত হলেও নায়িকার বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

    গতকাল থেকে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শাকিবের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিণ। এও শোনা যাচ্ছে কলকাতার অভিনেত্রী ইধিকা পালের থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি বাদ পড়তে পারেন!

    বিষয়টির সত্যতা জানার জন্য যোগাযোগ করা হয় তাসনিয়া ফারিণের সঙ্গে। সময় সংবাদকে তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনই কোনো কথা বলতে চান না তিনি। তিনি শুধু বললেন, ‘নো কমেন্টস’
     
    পরিচালক আবু হায়াত মাহমুদ পরিচালিত এই ছবিতে মেগাস্টার শাকিব খানসহ ঢাকা ও কলকাতার একাধিক জনপ্রিয় তারকা অভিনয় করবেন। সম্প্রতি 'প্রিন্স'-এর মূল টিম বলিউডে গিয়েছিলেন। সেখানেই তাদের দেখা হয় বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে।

    ছবির পরিচালক, প্রযোজক এবং চিত্রগ্রাহকের সঙ্গেই বিস্তারিত কথা বলেছেন অমিতাভ'। কেবল 'প্রিন্স' নয়, বাংলাদেশের চলচ্চিত্র ও বর্তমান বিনোদন জগত নিয়েও তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়।
     
    পরিচালকের ভাষ্যমতে, ‘অমিতাভ স্যার শাকিব খানের ছবি দেখেছেন। তিনি শাকিব খানের কাজ সম্পর্কে জানতে চাইলেন। বাংলাদেশের বর্তমান বিনোদনদুনিয়া নিয়েও তার বেশ আগ্রহ লক্ষ করেছি। তবে, আমাদের এই ছবিতে অমিতাভ বচ্চনের কাজ করার কোনো কথা হয়নি।’

    আগামী রোজার ঈদে মুক্তি পাবে ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন