বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ঢাকাই তারকা প্রিয়াঙ্কা জামান বিয়ে করলেন

    ঢাকাই তারকা প্রিয়াঙ্কা জামান বিয়ে করলেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই চিত্রনায়িকা প্রিয়াঙ্কা জামান বিয়ের পিঁড়িতে বসেছেন। গত ৯ নভেম্বর পুরান ঢাকায় এক ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সামাজিক মাধ্যম ফেসবুকে সুখবরটি নিজেই জানিয়েছেন প্রিয়াঙ্কা জামান।

    জানা যায়, প্রিয়াঙ্কার বরের নাম রাকিবুল হাসান। তিনি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, পেশায় ব্যবসায়ী। বিয়ের পরের দিনই এই নবদম্পতি ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। আগামী ২৩ নভেম্বর তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।

    এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘রাকিবের সঙ্গে পরিচয় খুব বেশি দিনের নয়। অল্পদিনের পরিচয়ে তাকে জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি সে কেমন মানুষ, তার মানসিকতা কেমন এবং আগামীতে আমাকে কতটা আগলে রাখতে পারবে। সবকিছু বিবেচনা করে তাকে বিয়ে করেছি। মূল কথা, বিগত দিনে যেমন মানুষের স্বপ্ন দেখেছি, রাকিব ঠিক তেমনি একজন মানুষ।’   

    স্বামীর প্রতি মুগ্ধতা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘নারী জীবনের স্বপ্নই থাকে জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মনের মানুষ পাওয়া, রাকিব ঠিক তাই। রাকিবও আমাকে পেয়ে ভীষণ খুশি, আমি তার বিনয়ে মুগ্ধ, তার যত্নে মুগ্ধ। বিয়ের পরের দিন ওমরাহ হজ পালনের জন্য রওনা হই। সবার কাছে দোয়া চাই, আমরা যেন সুস্থভাবে দেশে ফিরতে পারি এবং বাকিটা জীবন সুখে-দুঃখে একসঙ্গে কাটাতে পারি।’

    তিনি আরও জানান, এখন ঘরোয়া আয়োজনে হলেও আগামী জানুয়ারিতে বড় পরিসরে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। 

    এদিকে, প্রেম নয়, পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন জানিয়ে রাকিব বলেন, ‘একটি অনুষ্ঠানে প্রথম প্রিয়াঙ্কাকে দেখি, প্রথম দেখেই তাকে ভীষণ ভালো লেগেছিল। এরপর আমাদের মধ্যে দু-তিনবার দেখা হয়েছে। তবে প্রেমের সম্পর্কে না গিয়ে সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দিই, যা পরবর্তীতে পারিবারিকভাবে সম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ, তাকে পেয়ে আমি খুব খুশি।’  

    প্রসঙ্গত, ছোট ও বড়পর্দায় কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা জামান। বর্তমানে তাঁর অভিনীত দুটি ধারাবাহিক নাটক টিভিতে প্রচার হচ্ছে। তাঁর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘যেমন জামাই তেমন বউ’। এ ছাড়া প্রিয়াঙ্কা অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে ‘কী করে বলব তোমায়’, ‘যন্ত্রণা’ ও ‘তবুও প্রেম দামি’।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন