বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বাবা-মায়ের সঙ্গে থাকলেই পূর্ণতা পাই: মিম

    বাবা-মায়ের সঙ্গে থাকলেই পূর্ণতা পাই: মিম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ তারকা অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিমের জন্মদিন । রাজশাহীর বাঘা উপজেলায় তাঁর জন্ম। বাবার চাকরি সূত্রে ভোলা ও কুমিল্লায় এ অভিনেত্রীর অনেকটা সময় কেটেছে। সুন্দরী প্রতিযোগিতা দিয়ে পথচলা শুরু হলেও সৌন্দর্য আর অভিনয় দক্ষতায় জিতেছেন দর্শক হৃদয়। ঘরোয়াভাবেই এবারের জন্মদিন উদযাপন করতে চান তিনি।

     বিশেষ এই দিনটি উদযাপন প্রসঙ্গে মিম বলেন, ‘প্রতি বছরই নিজের জন্মদিনটি নানা কারণে বিশেষ হয়ে থাকে। আগের দিন রাত থেকে জন্মদিন পালন, জন্মদিনটি ঘিরে আমি সারপ্রাইজড হই। জন্মদিনে বাবা-মায়ের সঙ্গে থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। একটি বহুজাতিক কোম্পানি আমাকে নিয়ে জন্মদিনের বিশেষ আয়োজন করেছে। সেখানে হাজির হব। দিনটি ঘিরে স্বামী সনির নানা পরিকল্পনাতো থাকেই। ভক্ত-দর্শকের উন্মাদনাও আমাকে মুগ্ধ করে। ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ, তিনি আমাকে সুন্দর শৃঙ্খলিত পরিপাটি এক জীবন উপহার দিয়েছেন।’

     নাটকের মিমকে এখন আর দেখাই যায় না। মানসম্মত সিনেমা পেলে অভিনয় করছেন তিনি। তাঁর ক্যারিয়ারের আলোচিত সিনেমা রায়হান রাফীর ‘পরাণ’। শিগগিরই নতুন একটি কাজের সুখবর সবাইকে দিবেন বলে জানান এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি বাংলা সাহিত্যে স্নাতক করা এই অভিনেত্রী লেখালেখিও করছেন। তাঁর লেখা ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’ ও পূর্ণতা শিরোনামে দুটি উপন্যাস প্রকাশ হয়েছে। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন