বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বাপ্পা-মেহজাবীন মেহার প্রথম যৌথ সঙ্গীতানুষ্ঠান

    বাপ্পা-মেহজাবীন মেহার প্রথম যৌথ সঙ্গীতানুষ্ঠান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেহজাবীন মেহা, এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী। সম্প্রতি তিনি আমেরিকার মিশিগান স্টেটে এক সংগীতানুষ্ঠানে বাপ্পা মজুমদারের সঙ্গে সমান মঞ্চে গান পরিবেশন করেছেন।

    গত ২ নভেম্বর ইম্পেরিয়াল ইভেন্টের আয়োজনে এই অনুষ্ঠানটি ছিল সংগীতপ্রেমীদের জন্য এক আনন্দঘন আয়োজন। এতে অংশ নেন বাপ্পা মজুমদার, দলছুট ব্যান্ড, মেহজাবীন মেহা, টেন অ্যান্ড হাফ মাইলস এবং মেলোডি মেকারস।

    নিজের অভিজ্ঞতা শেয়ার করে মেহজাবীন মেহা বলেন, বাপ্পাদার সঙ্গে এটি আমার প্রথম শো। তার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। দর্শকের প্রশংসা আর ভালোবাসা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আবারও সুযোগ পেলে মিশিগানে যেতে চাই।
     
    তিনি আরও জানান, কিছুদিন আগেই একই স্টেজে জেমসের সঙ্গে গান করার সুযোগ পেয়েছিলেন। বর্তমানে স্বামী ও একমাত্র কন্যাকে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। মেহা বলেন, বাংলাদেশের সিনিয়র শিল্পীদের সঙ্গে প্রতিবার স্টেজে গাইলে নতুন কিছু শেখার সুযোগ পাই, যা আমাকে আরও সমৃদ্ধ করে।

    ১৯৯৯ সালের ২৭ এপ্রিল ঢাকার দক্ষিণখানে জন্ম নেয়া মেহা পারিবারিকভাবেই সংগীতচর্চা শুরু করেন। তার মা ছিলেন সংগীতশিল্পী আর স্বামীও গানের মানুষ এই পরিবেশই তাকে নিয়মিত চর্চায় অনুপ্রাণিত করে। রুনা লায়লার গান তার প্রিয়। ভবিষ্যতে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে একই মঞ্চে গান করার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, সবার দোয়া আর ভালোবাসা নিয়ে সংগীত দিয়েই মানুষের মন জয় করতে চাই।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন