বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • সালমান-শাবনূর সম্পর্কের গোপন তথ্য ফাঁস

    সালমান-শাবনূর সম্পর্কের গোপন তথ্য ফাঁস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে ফের তুমুল আলোচনা শুরু হয়েছে চলচ্চিত্র অঙ্গনে। বিশেষ করে আদালতের নির্দেশে তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

    সালমান শাহর প্রসঙ্গ উঠলেই দর্শক ও ভক্তদের মনে আসে চিত্রনায়িকা শাবনূরের নাম। যদিও মামলায় তার নাম নেই, তবুও অনেকেই তাকে ঘটনাটির সঙ্গে সম্পৃক্ত বলে আলোচনা করছেন।

    এবার এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ও বিনোদন সাংবাদিক দুলাল খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, “সালমানের সঙ্গে শাবনূরের যা কিছু ব্যক্তিগত আলাপ হতো, সেসব খবর নায়কের স্ত্রী সামিরা হকের কাছে পৌঁছে যেত।”

    দুলাল খান বলেন, সালমান এক সময় অসুস্থ হলে শাবনূর তাকে দেখতে আসে। কিন্তু সেই খবর সামিরা ভাবি পেয়ে যায়। আমি ভাবছিলাম ভাবি ছিল চট্টগ্রাম সে এই খবর কীভাবে পেলো? পরে জানতে পারি সালমানের সঙ্গে যা যা কথা হতো সব শাবনূর নিজেই ভাবির কাছে বলে দিত। পরে সালমান শাবনূরের সঙ্গে সিনেমা না করার সিদ্ধান্ত নেয়। 

    ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে বিস্মিত করে না ফেরার দেশে চলে যান নায়ক সালমান শাহ। মৃত্যুর এত বছর পরও দর্শক হৃদয়ে আজও বেঁচে আছেন ঢালিউডের হার্টথ্রব নায়ক সালমান শাহ। 

    এতোদিন এ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিকক তদন্ত কমিটি। তবে সব তদন্তেই এড়িয়ে চলা হয়েছে সত্যকে। যে কারণে দীর্ঘ ২৯ বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়।

    সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। 

    অন্য ১০ আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও  রেজভি আহমেদ ফরহাদ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ