বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ‘সোলজার’-এ শাকিব খানের গোঁফের ধাঁধা ফাঁস

    ‘সোলজার’-এ শাকিব খানের গোঁফের ধাঁধা ফাঁস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন সিনেমা ‘সোলজার’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢালিউড অভিনেতা শাকিব খান। ব্যস্ততা সত্ত্বেও গত ৭ নভেম্বর তিনি রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানে হাজির হন। সেই সময়ই নায়ক ফাঁস করলেন তার গোঁফের রহস্য।

    সিনেমার চরিত্রের প্রয়োজনে নিজেকে নানান লুকে সাজাতে পছন্দ করেন শাকিব। যার প্রমাণ মেলে শাকিবের করা গত কয়েকটি সিনেমায়। এই মুহূর্তে নায়কের নতুন সিনেমা 'সোলজার'র লুক ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। কিন্তু অনেকেই জানেন না শাকিবের এ গোঁফ আসল নাকি নকল!

    গোঁফের সে রহস্য নিজেই ফাঁস করেছেন শাকিব। ‘সোলজার’ সিনেমা নিয়ে নতুন তথ্য এ নায়কের কাছে জানতে চাইলে এ অভিনেতা বলেন,

    আমার গোঁফ নিয়ে অনেকেই একটি তথ্য জানেন না। আর সেটা হলো এ গোঁফটা কিন্তু আসল। ভক্তরা দারুণ পছন্দ করেছে আমার এই গোঁফ।

    মজা করে শাকিব আরও বলেন,

    শুটিং শেষে মেকআপ যারা আমার রিমুভ করেন আমি মাঝে মাঝেই তাদের বলি আমার গোঁফটা খুলে দেও। অনেকে অনেকক্ষণ আমার গোঁফের সামনে হাত দিয়ে নাড়াচাড়া করে তারপর বলে আরে এটাতো আসল। আমি তখন সত্যি মুহূর্তটা উপভোগ করি।

    সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। এ সিনেমায় একজন দেশপ্রেমিক হিসেবে তিনি দেশের দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়বেন।

    প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স-এর সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শাকিব-তিশা ছাড়াও এ সিনেমায় অভিনয়ে দেখা যাবে তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমনকে। আগামী বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অ্যাকশন–ড্রামা ঘরানার এই সিনেমা।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ