বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বিজয়-রাশমিকা বিয়ের ঠিকানা রাজস্থান, কবে হবে অনুষ্ঠান?

    বিজয়-রাশমিকা বিয়ের ঠিকানা রাজস্থান, কবে হবে অনুষ্ঠান?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণের জনপ্রিয় তারকা রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা ভারতের রাজস্থানে রাজকীয় আয়োজনের মধ্যে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। সূত্রে জানা গেছে, তারা আগামী বছরের শুরুতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন।

    ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা যায়, গত ৩ অক্টোবর গোপনে বাগদান সারেন। এরপরই দুই পরিবারে নেয়া শুরু হয়েছে বিয়ের প্রস্তুতি।

    নতুন খবর, ২০২৬-এর শুরুতেই সাত পাঁকে বাঁধা পড়ছেন রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। তারিখ নির্ধারিত হয়েছে ২৬ ফেব্রুয়ারি। আর বিয়ের ভেন্যু নির্ধারিত হয়েছে ভারতের রাজস্থানের উদয়পুর।

    এ স্থানে এর আগে ভারতের জনপ্রিয় তারকা ভিকি-ক্যাট, রাঘব-পরিণীতি, প্রিয়াঙ্কা-নিকেদের মতো তারকারা বিয়ে করেছেন। বিয়েতে রাজকীয় পরিবেশ তৈরিতে ভেন্যু হিসেবে তাই এ তারকাজুটিরও প্রথম পছন্দ উদয়পুর।

    রাশমিকা ও বিজয়ের প্রথম প্রেমের গুঞ্জন শুরু হয় ২০১৮ সাল থেকে। তারা প্রথম একসঙ্গে ‘গীতা গোবিন্দম’ সিনেমায় অভিনয় করেন। পরিচয় পর্ব থেকেই ভালো লাগা শুরু।

    ভালো লাগা আরও গভীর হয় ২০১৯-এর ‘ডিয়ার কমরেড’ সিনেমায়। এরপর থেকেই তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে।

    ২০২৪-এ জুটি স্পষ্ট জানান যে, তারা ব্যক্তিজীবনে ‘সিঙ্গেল’ নন। তবে তাদের সঙ্গী কে, সে বিষয়ে বরাবরই চুপ ছিলেন। এবার নীরবতা ভেঙে নিজেদের সম্পর্কের খবর প্রকাশ্যে আনলেন রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ