বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বলিউড তারকা ভিকি ও ক্যাটরিনা কাইফ বাবা-মা হলেন

    বলিউড তারকা ভিকি ও ক্যাটরিনা কাইফ বাবা-মা হলেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ অপেক্ষার অবসান করে বাবা-মা হলেন। ৪২ বছর বয়সে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাট। এটি তাদের প্রথম সন্তান।

    ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (৭ নভেম্বর) সকালে পুত্র সন্তানের জন্ম দেন ক্যাট। এরপরই ইনস্টাগ্রামে সুখবরটি জানান তারকা দম্পতি।

    সাদা ব্যাকগ্রাউন্ডে শিশুর ইমোজি ভরা কার্ডে ভিকি-ক্যাট ঘোষণা দেন। লেখেন,

    আমাদের খুশির কারণ এসেছে। অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা নিয়ে আমরা আমাদের শিশু পুত্র সন্তানকে বরণ করেছি।

    এরপরই সন্তান জন্মের তারিখ ৭ নভেম্বর ২০২৫ জুড়ে দেন ভিকি-ক্যাট।

    ২০২১ সালের ডিসেম্বর মাসে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেন ভিকি ও ক্যাটরিনা। এরপর অনেকবারই অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন ওঠে শোবিজ পাড়ায়।

    তবে ভক্তদের জল্পনা মিটিয়ে চলতি বছরের সেপ্টেম্বর মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ফীতোদরের ছবি প্রকাশ্যে এনে ক্যাটরিনা জানান তাদের সংসারে নতুন অতিথি আসার সুখবর। এরপর থেকেই বিশেষ দিনটির জন্য অধীর আগ্রহে ছিলেন ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার অবসান।

    এদিকে সন্তান জন্মের খবর প্রকাশ্যে আসতেই তারকা দম্পতির পোস্টের মন্তব্যের ঘরে দোয়া ও শুভকামনায় ভরিয়ে তুলছেন ভক্তরা। তাদের এখন ছোট্ট রাজপুত্রকে দেখার অপেক্ষা।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ