বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ‘ধুম মাচালে’ বাজিয়ে উদযাপন জোহরান মামদানির বিজয়

    ‘ধুম মাচালে’ বাজিয়ে উদযাপন জোহরান মামদানির বিজয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ৩৪ বছর বয়সে নিউইয়র্কের মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন জোহরান মামদানি। ডেমোক্র্যাটিক সমাজতান্ত্রিক এই তরুণ রাজনীতিক সাবেক গভর্নর কুয়োমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়াকে পরাজিত করে বড় ব্যবধানে জয় পেয়েছেন। খবর: হিন্দুস্তান টাইমস।

    জয়ের পর মামদানি ব্রুকলিনে তার বিজয় সমাবেশে সমর্থকদের উদ্দেশে বলেন, ‘বন্ধুরা, আমরা আজ একটি রাজনৈতিক রাজবংশকে পরাজিত করেছি। আমি অ্যান্ড্রু কুয়োমোর ব্যক্তিগত জীবনের জন্য শুভকামনা জানাই। তবে আজ রাত হোক সেই শেষ রাত, যখন আমি তার নাম উচ্চারণ করছি, কারণ আমরা এখন এমন এক রাজনীতির অধ্যায় শুরু করছি যা অল্প কয়েকজনের নয়, সবার জন্য।’

    তার এই ভাষণ শেষ হতেই ব্যাকগ্রাউন্ডে বাজতে শুরু করে বলিউডের জনপ্রিয় গান ‘ধুম মাচালে’। গানটি শোনা মাত্রই উৎসবে উপস্থিত দর্শক-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

    মামদানি মঞ্চে ছিলেন তার স্ত্রী রামা দুওয়াজি ও মা প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ারের সঙ্গে। সেই মুহূর্তে পুরো পরিবেশ মাতোয়ারা হয়ে ওঠে বলিউডের তালে।

    মামদানির সঙ্গে বলিউডের সম্পর্ক অবশ্য নতুন নয়। এর আগে তিনি তার নির্বাচনী প্রোমো ভিডিও বানিয়েছিলেন, যেখানে তিনি পরিষ্কার হিন্দিতে কথা বলছিলেন। ব্যাকগ্রাউন্ডে জুড়ে দেওয়া হয়েছিল ওম শান্তি ওম সিনেমার গান। এবার তার বিজয় ভাষণ শেষে মঞ্চেই বেজে উঠল বিখ্যাত বলিউডি গান।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ